হাছেন ব্যাপারীর আম গাছে থেকে
ঢিল মেরে কাঁচা আম পেড়ে
ঝাল করে ভর্তা খাওয়ার শৈশব আর নেই,
যেটুকু আছে, তা শুধুই স্মৃতি,
চোখ বন্ধ করলেই হয়ে উঠে জীবন্ত।
শীতের রাতে, কোনো এক একুশে ফেব্রুয়ারিতে
আমহদের খেত থেকে ফুল কপি চুরি করে
মধ্য রাতের খিচুড়ি উত্সব আর নেই,
যেটুকু আছে, তা শুধুই স্মৃতি,
হারিয়ে যাবেনা সে কোথাও কখনো।
শুকুর গাছির কোণা ভাঙ্গা হাড়ি থেকে
পাটকাঠি দিয়ে চুপ চুপ করে
রস চুরি করে খাওয়ার সেই দিনগুলো আর নেই,
যেটুকু আছে, তা শুধুই স্মৃতি,
হৃদয়ের গভীরে থেকে গেছে সে লুকোনো।
কু ঝিক ঝিক সাটেল ট্রেনে করে
শিশিরে ভেজা স্বপ্নের প্লাটফর্ম ছেড়ে
মুড়ির মোয়া খেতে খেতে মামা বাড়ি যাওয়ার দিন আর নেই,
যেটুকু আছে, তা শুধুই স্মৃতি,
মুছে যাবে না এ জীবন থেকে কখনো কোনো দিনও।
শেফিল্ড,
৭ জুলাই ২০১৪
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



