জীবনের সাথে বেচে থাকা একই সুত্রে গাঁথা। জীবনের অর্থ নিয়ে অনেক ভেবেছি, সদুত্তর পাইনি। কিভাবেই বা পাব? অনেক মনিষী এ নিয়ে কত কিছু বলে গেছেন, লিখে গেছেন সাফল্যের চূড়োয় কিভাবে পৌছুতে হয়, কিভাবে প্রতিষ্ঠিত হতে হয়...আরও কত কি! কিন্তু সবকিছুকে কেমন যেন অর্থহীন মনে হয় প্রায়শই।
এ জীবনটাকে খুব রহস্যময় মনে হয় মাঝেমাঝে, আবার মনে হয় কেমন যেন খাপছাড়া। হঠাৎ করেই শরীরটা অবশ হয়ে যায়, হীম শীতল পরশ বেয়ে যায় শিরদারা দিয়ে, আমার ভেতর যেন আর আমি নেই। এ আমি যেন অন্য কেউ, ভূল করে চলে এসেছি এ জগতে। আমার চারিপাশের সব কিছুকেই খুব স্থবির মনে হয়, পটে আঁকা ছবির মতন ঝাঁপসা। নিজেকে নিজে তখন জিজ্ঞাসা করি, তোমার এ জীবনের লক্ষ্য কি? কি করলে এতটা বছর?প্রতিটি সৃষ্টির যদি উদ্দেশ্য থাকে, তাহলে তোমাকে সৃষ্টির উদ্দেশ্য কি? ঘোর থেকে যখন বের হয়ে আসি তখন ভাবি, তাইতো- যে জীবনের এক তৃতীয়াংশ কাটিয়ে উঠলাম তার লক্ষ্য কি আমি ভেবে দেখেছি! পড়াশুনা করে ভাল চাকরি করব, অতঃপর বিয়ে-বাচ্চা এবং সবশেষে মৃত্যু, এটাই কি আমার জীবনের লক্ষ্য? মনের ভেতর থেকে কে যেন চিৎকার দিয়ে বলে, না! শুধু এটাই আমার লক্ষ্য হতে পারেনা। কিন্তু আমি কোন সদুত্তর-ও পাইনা। যদি জীবনের লক্ষ্যই অস্পষ্ট থাকে, তবে এত তাড়া কেন যুবক? কেনই বা জীবন নিয়ে এত সংগ্রাম? আমি উত্তর খুঁজে পাইনা, নির্বাক থাকি।
পার্থিব কিছু স্বপ্ন পুরনের কাজ এগিয়ে নেয়ার লক্ষ্যে সারাদিন ক্লাস করে ক্লান্ত-শ্রান্ত অবসন্ন এই দেহটাকে যখন এলিয়ে দেই বিছানার ওপর সন্ধ্যেবেলা, ঘুমানোর উদ্দেশ্যে, কিন্তু ঘুম আমায় পিছুডেকে চলে যায়। নিকোটিনের বিষ তখনো মাথা থেকে সরে যায়নি। যায়নি সরে দিনের বিক্ষিপ্ত কিছু ঘটনা মস্তিষ্ক ছেড়ে। আমি সব কিছু ভুলে থাকতে চাই, চাই একটি নির্ঝঞ্ঝাট ঘুম। কিন্তু স্মৃতি আমায় তাড়া করে ফেরে। আমাকে জাগিয়ে রাখতে চায়। আমি একটি ঘুম চাই, সুন্দর একটি স্বপ্ন সহ ঘুম, আমি পারিনা।
Requiem for a Dream has Forsaken me.
আলোচিত ব্লগ
শেষের কবিতা

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)
অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন
আমার সোভিয়েত শৈশব

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই... ...বাকিটুকু পড়ুন
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন
চিকিৎসকের অবহেলা

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।