somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লাক সোয়ান ও অন্যান্য

৩০ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

•

ব্লাক সোয়ান


আস্তিনের মর্মস্থলে ধারনককৃত হৃদপিন্ডে স্বয়ংপ্রভ সংবেদনগুলো
কথা বলে উঠলে অদৃশ্য মখমল ডানায় অনুভূত অহমের শিহরন,
বাতাসের কক্ষপথে অন্তর্গত ত্রাসের আয়োজন, মঞ্চের কৃষ্ণত্ব
দুরন্ত ব্যালেরিনার মাসকারঘন নয়নে বিলীয়মান ।

বৃত্তচাপগুলো সিফনকাপড়ে মলাটবন্দী, দুপায়ের মুদ্রায়
পৃথিবীকে ছুঁয়ে নির্ভুল উদ্বাহু বলাকার কালোভ্রমরের গুঞ্জনে
ছায়ালোকের আঁধারভ্রমন, যেন প্রলয়ঙ্করী সরোদের মৌনসুরে
জলের সমতলে ভাষমান ব্লাক সোয়ান ।

গ্রীবার উচ্চতায় ব্যক্তিগত ধ্বংসের কুজন, কাঁপানো কণ্ঠস্বরে
অন্তিম সংগীত ছড়িয়ে যায় ছাড়িয়ে তৃণাঙ্গন, ঝিলের ওপাড়ে
সাঁঝের মায়ায় নার্সিসাসের হলুদ হৃদয়ে বাজে ধ্বংসের নিনাদ ।

আকাশবিস্তীর্ণ শূন্যতা নিয়ে ঝিমিয়ে পড়া লাটিমের মত
নৃত্যনাট্যের অন্তিম যবনিকায় নেমে আসে মৃত্যুর পুর্নতা,
প্রসারিত বাহুলতার ক্রিস্টাল মূহুর্ত থমকে যায় কাঁচের বুদবুদে ।

[অনুপ্রেরনা ব্লাক সোয়ান(২০১১) মুভি]
•

নীলিমাকে


ধুঁয়াধারে মিশে থাকা চোখের পাতায় ঘনঘোর অবসাদ,
করোটিতে আসন পেতে বসে আছে দুধসরে বোনা উদার বনেট,
যেন ভ্যানিলা ফ্লেভারের হিমসরে গাঁথা; বায়ুকোষে এক চিলতে রোদের ঘ্রান ।
দৃশ্যদিগন্তের বুকের মাঝে মখমল পয়োধর, ভেজা ভেজা পেঁজাতুলা,
যুবতী নীলিমার কপালে রংধনুর টিপ, সিথিতে সিঁদুর-সন্ধা ।

•

মৃত্যু-২

রৌরব পুঁজারী ঘন্টা বাজায় বিধায়কের নির্দেশে,
অশ্বক্ষুরের ক্ষীপ্রতায় বার্তাবাহী দূত প্রবলবেগে ছুটে আসে
জীবনের সবুজ প্রান্তরে, কার্নিশে ঝিমাতে থাকা
কালো বেড়ালের অনুভবে হিমশীতল স্পর্ষ ।

অন্ধকার করিডোরের পথ ধরে আসে
দীর্ঘ হাতলের কাস্তেধারী ঘোড়াসওয়ারী,
রাত বিলাসী বাদুরের ডানার ঝাপটায় অশনি সংকেত ।
মৃতালয়ের ডাক শুনে পূর্ণিমার চাঁদের গ্রাসে
ঘনায় ঘনঘোর অমাবস্যা ।

রক্তফেনামাখা কাস্তের ধারে নিশ্বাষ ফেলে করোটি,
সোনালি বরণ হলুদিয়া পাখি নিড়ে ফিরে গেলে
গোধুলি সন্ধ্যায় রচিত হয় অন্তহীনের উপাখ্যান,
শুয়োপোকা শরীরে কালো পাখনা ধারন করে
জন্ম নেয় কাল প্রজাপতি ।

মৃতমরুর নৈঃশব্দে বালুকনাগুলোর বাঁকাচিত্তের ভাজে ভাজে
লুকিয়ে আছে জীবনের অবসাদ, তার বুকের জমীনে
স্তব্ধতার চাষবাদ ।

•


একটি প্রবাহ চিত্রকল্প দর্শন

তুষারসফেদ গোরস্থানের সুনসান নিরবতায়
সদর্প পদক্ষেপে সরীসৃপের বেগে
বিষন্নতায় ভোগা কচুরিপানার বিচ্ছিন্নতাবোধে
আলোকলতার আকর্ষির মত বুকে হেঁটে আসে;
কিংবা,
দুপায়ের শীর্ষে নৈঃশব্দ্যের পাঠশালায়
দুরন্ত ব্যালেরিনার মত নির্বিঘ্ন পৃথিবী শাষন ।
অতপর,
বিষাদগ্রস্থ মেঘের কাফনে ঢাকা পড়ে
সাড়ে তিনহাত সুর্যাস্তের জমীন ।


•


মাশরুম মেঘ


সূর্যাস্তের কাছাকাছি কোন এক রেস্তোরাঁয়
আততায়ীর অতিসুখাবিষ্টতায় গোলাপি মাশরুম পরিবেশিত হলে
অদ্ভুত পাঁপড়ি মেলে বেড়ে উঠে গগনচারী মেঘের প্যারাসুট;
কান্ড বেয়ে নেমে আসে অবাধ্য শর্করা-আমিষ,
অবধারিত ধ্বংসের বীজ ।

মাশরুমের অবগুণ্ঠন উন্মোচন হলে
ল্যাণ্ডস্কেপ জুড়ে বিচরন করে ক্ষীণকায় চতুর্থ ঘোড়ার সওয়ারী,
লম্বা হাতলের কাস্তেধারী সে আততায়ীর প্রজাপতিহনন শেষে
থেমে যায় নর্তকীর ঘুঙ্গু্র;
মুহুর্তেই বর্তুলাকার রক্তমেঘে ছেয়ে যায় আকাশ,
মেঘগুলো ক্রমশ কালো হয়ে এলে নেমে আসে হিমসন্ধ্যা ।

বনসাই পরমানু্র নির্মম রসায়নের বিকিরন ছড়িয়ে পড়লে
স্মোকস্ক্রিনের ক্যামোফ্লেজে কাতরাতে থাকে মানবতা,
পুড়ে যাওয়া দগ্ধদেহ আর মানবিক চোখগুলোতে
ভয়বিহ্বল অবিশ্বাসী আলো,
স্তম্ভিত অনুভুতি;
মৃত্যুর অন্ধকূপে ভুমিস্পর্ষী কান্ডের নিচে
শান্তিকামী গিনিপিগগুলোর
শরীরের সব হাড়ের জ্বলন্ত অঙ্গারে নৃশংস পোড়াগন্ধ ।

মাশরুম আজকাল প্রচন্ড অমানবিক ।

==========
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৪
২৭টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×