প্রধান দুই রাজনৈতিক দলের স্বেচ্ছাচারিতায় গা বাচিঁয়ে চলা সাধারণের প্রতি আস্থা হারিয়ে বড় হতাশ ছিলাম দেশের ভবিষ্যৎ ভেবে। নিজেকে বড় অসহায় মনে হত যখন দেখতাম অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে বড় দুই রাজনৈতিক দলের দলীয় পরিচয়ে/ আনুগত্যে। সাধারণ জনতা বলে কিছু ছিলনা সবাই এক না এক দলের কর্মী। অপরাধীদের সাজার জন্য সাধারণ জনতা এক হতে পারতেছেনা, নিশ্চিত করতে পারতেছেনা অপরাধীদের সাজা। যখনই অপরাধীদের বিরুদ্ধে রুখে দাড়াতে চায় জনতা তখনই কোন না কোন দলীয় গলাবাজিতে চাপা পড়ে যাচ্ছিল অপরাধীদের বিরুদ্ধের সংগ্রাম। কিন্তু না সকল হতাশার অন্ধকার দূর করে শাহবাগে জ্বলে উঠেছে একখন্ড আগুণের শিখা। আজ জেগেগেছে বীর বাঙ্গালী। সকল মতের ভেদাভেদ ভূলে এক হয়েছে জনতা, সকল মুখে অন্তরের অন্তস্থল থেকে আজ আওয়াজ তুলেছে- ফাঁসি চাই ফাঁসি চাই, রাজাকারদের ফাঁসি। ৭১ নিরস্ত্র, নীরিহ বাঙ্গালীর উপর নির্যাতনকারী পাকিস্থানি দোসরদের দেশীয় সহযোগী ঘৃণ্য বিশ্বাসঘাতক, অত্যাচারী, খুনি, ধর্ষকদের বিচার চাই। শাহবাগ থেকে লাগা আগুণ আজ ছড়িয়ে পড়েছে সারা বাংলায়, সারা বিশ্বের দেশপ্রেমি বাঙ্গালীদের মাঝে। এই আগুণ থামানোর শক্তি কারও নাই। একমাত্র দাবী আদায়ই পারে নিভাতে এই আগুণ। ইনশাআল্লাহ এই আগুণে পুড়ে ছাড়খার হবে সকল দূস্কৃতিকারী, অত্যাচারীরা। ইতিহাস সাক্ষ্য দেয় বাঙ্গালী যখনই কোন দাবী আদায় করতে একমত হয়ে রাজপথে নেমেছে। কখনও খালি হাতে ফিরে যায় নাই। নিজের বুকের তাজা রক্তের নদী বইয়ে হলেও দাবী আদায় করে ঘরে ফিরেছে। ইনশাআল্লাহ এবারও বীর বাঙ্গালী জনতা বাংলার ইতিহাসের নিকৃষ্টতম অত্যাচারী, খুনি, বিশ্বাসঘাতক রাজাকারদের ফাঁসি কার্যকর করেই ছাড়বে।
ঘুমন্ত জনতা জেগেছে আজ, রাজাকার আর তোদের রেহাই নাই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।