সংসদে যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত পস্তাব পাশ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সিলেট-৩ আসন থেকে নির্বাচিত সরকার দলীয় সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর উত্থাপিত দেশের চিহ্নিত যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের উদ্যোগ গ্রহণ করা সম্পর্কিত সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার আমাদের নির্বাচনী অঙ্গীকার। তিনি প্রস্তাবটি গ্রহণ করার জন্য স্পিকারকে অনুরোধ জানান।
শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে ইতোমধ্যেই জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশে যুদ্ধাপরাধীদের বিচার কিভাবে হয়েছে, তার তথ্যও যোগাড় করা হচ্ছে। বিভিন্ন দেশে যুদ্ধাপরাধীদের বিচারের সাথে যারা জড়িত ছিলেন এ বিষয়ে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের কাছ থেকে মতামত নেয়ারও উদ্যোগ নেয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই যোগাযোগ শুরু করেছে। তিনি প্রস্তাবটি গ্রহণ করে নেয়ার জন্য স্পিকারকে অনুরোধ জানালে সংসদ সদস্যরা টেবিল চাপরিয়ে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার প্রস্তাবটি ভোট দিলে সংসদ সর্বসম্মতভাবে তা গ্রহণ করে। প্রধান বিরোধী দল বিএনপিসহ চিহ্নিত যুদ্ধাপরাধীদের নেতৃত্বাধীন জামায়াতে ইসলামীর দুই সাংসদ এসময় অনুপস্থিত ছিলেন।
যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার প্রস্তাবটি তুলে ধরে সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, ৩৮ বছরেও যুদ্ধাপরাধীদের বিচার হয়নি। আর, দেরি না করে ট্রাইবুনাল করে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। এদের বিচার না করলে ৩০ লাখ শহীদের রক্ত আমাদের অভিশাপ দেবে। যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে।
পরে এ প্রস্তাবের সমর্থন করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহম্মেদ বলেন, জনগণ চায় এ দেশের মাটিতে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার হোক। আমাদের নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করা আছে, আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। পরে তিনি স্পিকারের কাছে আবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ প্রস্তাব সম্পর্কে কিছু বলতে দেয়ার জন্যে। সাতক্ষীরা- ১ আসনের সাংসদ শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝুলিয়ে বিচারের দাবি জানান।
ঢাকা - ৮ আসনের রাশেদ খান মেনন বলেন, অবিলম্বে, ১৯৭৩ সালের আন্তর্জাতিক যুদ্ধাপরাধী বিচার আইন কার্যকর করা হোক। পাশাপাশি প্রসিকিউটর নিয়োগ দেওয়া হোক।যুদ্ধাপরাধদের বিচারের প্রস্তাব সমর্থন করে আরো বক্তব্য দেন সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, গাজী গোলাম দস্তগীরসহ অনেক সংসদ সদস্য।
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।