আবার ভেঙ্গে গেছে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি
হায়দার আকবর খান রনোকে আহবায়ক করে ছয় সদস্যের আরেকটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।আর নবগঠিত দলের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি(পুর্নগঠিত)। নবগঠিত পার্টির কেন্দ্রীয় কমিটির অপর সদস্যরা হলেন- আজিজুর রহমান, অধ্যক্ষ আফসার আলী, হাবিবুর রহমান ও শাহরিয়ার মুহাম্মদ ফিরোজ।
শনিবার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয় ,সুবিধাবাদী অংশকে প্রত্যাখান করা হয়েছে।
তবে এবার নিয়ে বাংলাদেশ ওয়াকার্স পার্টি তিন দফা ভাঙ্গল। এর আগে ২০০৪ সালে দলের পলিটব্যুরোর সদস্য সাইফুল হকের নেতৃত্বে আরেকটি অংশ বেরিয়ে যায় ।পরে তারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নামে দল গঠন করে।
১৯৯২ সালে ওয়াকার্স পাটির্, ইউনাইডেট কমিউনিস্ট লীগ ও সাম্যবাদী দল (আব্বাস)- এ তিন পার্টি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গঠিত হয়। তার তিন বছরের মাথায় টিপু বিশ্বাসের নেতৃত্বে একটি অংশ দলত্যাগ করে নতুন দল গঠন করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ধানমণ্ডির অস্থায়ী কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। স্থায়ী অফিস স্থাপনের জন্য বাড়িও খোঁজা হচ্ছে বলে ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,পার্টির কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভার সিদ্ধান্ত লঙ্ঘন করে পার্টির শীর্ষ তিন নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। একই সঙ্গে তারা পার্টিকে মহাজোটের মধ্যে বিলীন করে দিতে উদ্যোগী হয়েছে। এভাবে সুবিধাবাদীরা দলের নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে বুর্জোয়াদের কাছে আত্মসমর্পণ করেছে।।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুবিধাবাদী নেতৃত্ব পার্টিকে অধ:পতনের শেষ সীমায় নিয়ে গেছে। তাই এ নেতৃত্বের অধীনে পার্টি আর শ্রমিকশ্রেণীর বিপ্লবী পার্টি হিসাবে থাকতে পারে না।
পার্টির আহ্বায়ক হায়দার আকবর খান রনো শনিবার দ্য এডিটরকে বলেন, বর্তমানে দলে যারা নেতৃত্ব আছেন যারা বুর্জোয়াদের কাছে আত্মসমর্পণ করেছে ।যার কারণে দল এখন কমিউনিস্ট চরিত্র হারিয়ে ফেলেছে। তাই এ নেতৃত্বকে প্রত্যাখান করে পার্টিকে পুনর্গঠিত করেছি।
এ বিষয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন,ওনারা দলত্যাগ করেছেন। তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।