ঢাকা ৬ জুলাই, রেডটাইমস বিডি ডটকম(রেডটাইমস বিডি ডটকম
মহাজোট সরকারের ছয় মাসের কর্মকান্ডের মূল্যায়ন করতে গিয়ে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেন সরকার সম্পূর্ন ব্যর্থ হয়েছে। সফল কেবল বিএনপি কে দমন, নীপিরণ, অত্যাচারে।
রাজধানিতে তাঁর বাস ভবনে মহাজোট সরকারের ছয় মাসের কর্মকান্ডের পর্যালোচনা করতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন।
সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তা বাস্থবায়ন করতে সম্পূর্ণ ব্যর্থ বলে আখ্যায়িত করে খন্দকার দেলোয়ার।
ছয়মাসে দেশে দখলবাজি, চাদা বাজি,দলীয় করণ, ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে দাবি করে খন্দকার দেলোয়ার বলেন সরকার সফল হয়েছে না ব্যার্থ হয়েছে তা বিচার করছে জনগন।
“আওমীলীগ সরকার দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করে চলছে” আমরা যত বার সহায়তার কথা বলেছি তাঁরা বার বার তা প্রত্যাখান করেছে। তিনি অভিযোগ করে বলেন মহাজোট আমাদের সাথে নিলে তাদেঁর গোপন উদ্দেশ্য সফল হবেনা।
তিনি বলেন দেশের মানুষের মঙ্গল চাইলে আওমীলীগের উচিত বিরুধী দলের সহায়তা নেয়া।
রেডটাইমস বিডি ডটকম/ রাজু হোসাইন/ ওও

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


