আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনসহ অন্যান্য শীর্ষ নেতা এখন অাফগানিস্তানে অবস্থান করছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক।সম্প্রতি মালিক সানডে টাইমস পত্রিকার সাথে এক সাক্ষাতকারে এ সব কথা বলেন।
তিনি বলেন,ওবামা যদি পাকিস্তানে থাকতেন তবে অামরা অবশ্যই তা জানতাম।কারণে এক মাস আগে আমাদের এক হাজার সেনাসদস্য সীমান্তবর্তী অাদিবাসী অঞ্চলসমূহে পাঠানো হয়েছে।
আর যদি সত্যি সত্যি(ওসামাসহ) তারা আমাদের দেশে থেকে থাকেন তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।একই সাথে আমেরিকার পাকিস্তানে মিসাইল নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
পাকিস্তান সরকার জানিয়েছে,ওসামা এখন আফগানিস্তানের খুনার নামক স্থানে অবস্থান করছেন।পাকিস্তানের বিরুদ্ধে তালেবান বাহিনীর সব রসদ সেখান থেকে যোগান দিচ্ছে।
পাকিস্তান সরকার জানিয়েছে,আমেরিকা গত ১০ মাসে ৪০ বার পাকিস্তানে মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে।তাদের এ আক্রমণে কমপক্ষে শতাধিক ব্যক্তি নিহত হয়।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে,আমেরিকার আক্রমণের কারণে তালেবান বাহিনী আরও বেশী সুযোগ পাচ্ছে।
রেডটাইমস বিডি ডকটম/এসডি/ওও

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


