somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলইডি বাতি

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মানবসভ্যতায় ইলেকট্রিসিটির সবচেয়ে বড় আশীর্বাদ হল আলো বা বৈদ্যুতিক বাল্ব । আলো নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শুরু মানবসভ্যতার গোড়াপত্তনের শুরু হতেই । এডিসনের হাত ধরে বাল্বের মাধ্যমেই ঊনবিংশ শতাব্দীতে বাণিজ্যিকভাবে ইলেকট্রিসিটির অগ্রযাত্রা। একশ বছর ধরে এডিসনের বাল্বই ঘরে ঘরে অন্ধকার দূর করে তড়িৎ-এর আলোকবার্তা পৌঁছে দিয়েছে। কিন্তু থেমে থাকেনি মানুষের কৌতূহল-বিজ্ঞান অন্বেষণ। নানাভাবে এডিসনের বাতিতে যোগ করেছে নতুন মাত্রা। যুগের প্রয়োজনে এনার্জি সেভিং এর ব্যানারে যোগদান করেছে এনার্জি-সেভিং কমপ্যাক্ট ফ্লোরোসেন্ট বাল্ব। এডিসনের বাতি হতে অনেকটাই ব্যতিক্রম আঙ্গিকে প্রস্তুত এই স্নিগ্ধ সাদা আলোর বাতি। কিন্তু তার পরেও মানুষের ঐ পিপাসা-‘‘ভালো তবে আরো ভালো দরকার’’ খুলে দিয়েছে আলোর জগতে ভিন্ন দুয়ার। নতুন এই টেকনোলজির নাম এল.ই.ডি (লাইট ইমিটিং ডায়োড)। ফ্লোরোসেন্ট বাতি, এডিসনের কার্বন ফিলামেন্ট বা টাংস্টেন ফিলামেন্টের গতানুগতিক গঠনের চেয়ে অনেকটা ভিন্নধর্মী। এরা তুলনামূলকভাবে এডিসন বাতির চেয়ে কম বিদ্যুৎ খরচ করলেও দীর্ঘ সময় ব্যবহারে যথেষ্ট উত্তপ্ত হয়ে যায় এবং আশানুরূপ বিদ্যুৎ সাশ্রয়ী নয়। বাতির জীবনকালও খুব একটা দীর্ঘায়িত নয়। তাই ফিলামেন্ট বাতির ধারা হতে পরিপূর্ণভাবে বেরিয়ে এসে আত্মপ্রকাশ করে স্নিগ্ধ সাদা আলোর এল.ই.ডি বাল্ব। এল.ই.ডি বাল্বের ক্রিয়াপদ্ধতি হল এদের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের সময় ডায়োড হতে ইলেকট্রনের শক্তির কিছু অংশ আলোকশক্তি রূপে বেরিয়ে আসে। দীর্ঘসময় জ্বালালেও এর তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হয় না। বেশ কিছু রঙয়ের আলো দিতে পারে এই বাতি। এসব কারণে এল.ই.ডি বাল্ব সকলের দৃষ্টি কেড়ে নেয়। এল.ই.ডি একটি p-n জংশন ডায়োড। p-n জংশন ডায়োড তৈরি করতে ত্রিযোজী ও পঞ্চযোজী মৌল দ্বারা উপধাতুগুলোকে ডোপিং(নির্দিষ্ট অনুপাতে মেশানো) করতে হয়। এরপর এদের সংযোগে তৈরি হয় এল.ই.ডি এর p-n জংশন ডায়োড। বাংলাদেশে এখন এলইডি বাতি পাওয়া যাচ্ছে যা বাজারের যে কোন এনার্জি সেভিং লাইট এর চেয়েও ৭০% বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। নিচে একটি লিংক দিলাম যারা ওয়েলম্যাক্স এর লোকাল এজেন্ট এবং ২ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে এল ই ডি লাইট বিক্রি করে:
https://www.facebook.com/permalink.php?story_fbid=807544159268075&id=640460785976414
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×