তোমার কাছে আমিটা আজ বলো কেমন আছে?
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
★আমিটা★
তোমার কাছে 'আমি'টা আজ
বলো কেমন আছে,
ভুলেই গেছো 'আমি'টাকে
নাকি ভোলার কাছে।
'আমি'র কথা হয় কি স্মরণ
তোমার সুখের হালে,
নাকি 'আমি' একলা কাঁদে
তুমি তোমার হালে।
তোমাতেই তুমি দিচ্ছো সময়
ব্যস্ত সারা বেলা,
'আমি'র তো আজ নেই কোন খোঁজ
কেবল অবহেলা।
'আমি'র চোখে আঁসু বাহে
দেখেছো কি তুমি,
প্রেম তোমারই পায়নি 'আমি'
আলতো করে চুমি।
খুব বেশি কি চাওয়া ছিলো
বলো তোমার কাছে! (ঐ)
তোমায় ভেবে যে 'আমি'টা
করছে সময় পার,
তুমি ছাড়া বেদনাভরা
সুখ গুলো হয় যার।
তোমার সুখে যে 'আমি'টার
ভাবনা সারাক্ষণ,
তোমার খোঁজে যে 'আমি'টার
ব্যাকুল থাকে মন।
সে 'আমি'কে কোন সে দোষে
করছো অবহেলা,
ভীষণ্নতায় মনটা কাঁদে
সকাল সন্ধ্যে বেলা।
তুমি পরম সুখে থাকো
'আমি'টা তা চায়,
তোমার পরম সুখ চাওয়াটা
'আমি'র কি অন্যায়।
'আমি'র চোখের নোনাজলে
তোমার কী সুখ আছে? (ঐ)
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন