somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুনের বিচার

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হত্যার দায়ে হত্যাকারীকেও হত্যা করা এর নাম হচ্ছে কেসাস। নিহত ব্যক্তির উত্তরাধিকারীগণ সকলেই যদি হত্যার বিনিময় হত্যার বিচার দাবী করে তবে ইসলামী আদালত হত্যাকারীকে কতলের আদেশ দিবেন। জল্লাদ তার শিরোচ্ছেদ করবে। এ বিচারকে কেসাস বলা হয়। সূরা বাকারাহ ১৭৮ আয়াতে আল্লাহ বলেন- তোমাদের উপর হত্যার বিচার ফরয করা হয়েছে। কিন্তুু খিলাফাত প্রতিষ্ঠিত না থাকার কারণে এ বিচার থেকে সমাজ বঞ্চিত।

হত্যার বিনিময় হত্যার পরিবর্তে রক্তের মূল্য পরিশোধ করার বিধান কার্যকরী করা যাচ্ছেনা
অথচ এটা একটি বিরাট কল্যাণকর ব্যবস্থাপনা যার মাধ্যমে হত্যাকারীও প্রাণে বেঁচে যায় আবার নিহত ব্যক্তির ওয়ারিশগণও লাভবান হয়। নিহত ব্যক্তির উত্তরাধিকারীগণ সর্ব সম্মতিক্রমে অথবা আংশিক ভাবে হত্যার বিনিময় হত্যা এই বিচারের পরিবর্তে যদি রক্তের মূল্য দাবী করে তবে হত্যাকারীকে ইসলামী আদালতের কাজী কতলের নির্দেশ দিবেন না। কারণ ওয়ারিশদের মধ্য হতে একজনেও যদি হত্যার পরিবর্তে রক্তের মূল্য দাবী করে তবে হত্যাকারীর উপর থেকে হত্যার আদেশ রহিত হবে। তার পরিবর্তে তার উপর রক্তের মুল্য পরিশোধ করার আদেশজারী করা হবে।
আর রক্তের মুল্য হচ্ছে একশত উট, অথবা একশত গরু অথবা দুই হাজার বক্রী। যেখানে যেটা পাওয়া যায় সেখানে সেটার মাধ্যমে রক্তের মুল্য পরিশোধের আদেশ দেয়া হবে। আমাদের দেশে রক্তের মূল্য ধার্য্য হবে একশত গরু, মাঝারি ধরণের গরু, উৎকৃষ্টও নয় নিকৃষ্টও নয়। চল্লিশটি দুধের গরু, আর ষাটটা হালের গরু।

আর উটের ব্যাপারে রাসুল (স.) বলেছেন দু’বছর বয়সের উটনী ২০টি।
দু বছর বয়সের উট - ২০টা।
তিন বছর বয়সের উটনী - ২০টা।
চার বছর বয়সের উট - ২০ টা।
দু বছর বয়সের উট -২০টা।

আল্লাহর জমিনে আল্লাহর খিলাফাত প্রতিষ্ঠিত না থাকার কারণে পৃথিবীর মাজলুম মানুষেরা এই সকল সুবিধা থেকে বঞ্চিত। সারকথা ইবাদাতের মধ্যে ফরয পর্যায়ের কাজগুলিকে রোকন বলা হয় আর উল্লেখিত বিষয়গুলি যে ফরয পর্যায়ের ইবাদাত তাতে কোন সন্দেহ নেই, এছাড়া আরও ইবাদাত আছে যা খেলাফাত প্রতিষ্ঠিত না থাকার জন্য কারো পক্ষে আদায় করা সম্ভব নয়। এজন্যই আল্লাহ তায়ালা আদম (আ.)-কে সৃষ্টি করার পূর্বেই খিলাফাতের প্রসঙ্গ উল্লেখ করেছেন

আল কুরআনে বলা হয়েছে,
হে ঈমানদারগন! তোমাদের প্রতি নিহতদের ব্যাপারে কেসাস গ্রহণ করা বিধিবদ্ধ করা হয়েছে। স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির বদলায়, দাস দাসের বদলায় এবং নারী নারীর বদলায়। অতঃপর তার ভাইয়ের তরফ থেকে যদি কাউকে কিছুটা মাফ করে দেয়া হয়, তবে প্রচলিত নিয়মের অনুসরণ করবে এবং ভালভাবে তাকে তা প্রদান করতে হবে। এটা তোমাদের পালনকর্তার তরফ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ। এরপরও যে ব্যাক্তি বাড়াবাড়ি করে, তার জন্য রয়েছে বেদনাদায়ক আযাব।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×