somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শয়তানের ওহী নারীদের অবমূল্যায়নের জন্য দায়ী

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং মূল্যবান সম্পদ হচ্ছে নারী। আর নারীকুলের প্রথম মা হযরত হাওয়াকে আল্লাহ তায়ালা জান্নাতে সৃষ্টি করেছেন। আর আদম (আ.)-কে সৃষ্টি করেছেন পৃথিবীর বুকে মক্কা এবং তায়েফের মাঝখানে বসে। বর্তমান বিশ্বে নারীরা পিতামাতা, সংসার ও সমাজের কাছে একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে একটি প্রবাদ আছে যে, ‘দস্তার চেয়েও সস্তা, বস্তার চেয়েও ভারী; সেটা বাংলাদেশের নারী।’ নারীরা পৃথিবীর সব চেয়ে মূল্যবান সম্পদ হওয়া সত্ত্বেও কেন তাদের মূল্যায়ন হচ্ছেনা? পুরুষরা কেন তাদেরকে মূল্যায়ন করছে না। একটি উদাহরণ থেকেই এটা বোঝা যাবে। ধনবিজ্ঞানে (Economics) সম্পদের সংজ্ঞায় যে শর্তগুলো আরোপ করা হয়েছে, তার মধ্যে একটি শর্ত হচ্ছে ‘স্বল্পতা’ (Scarcity) অর্থাৎ একটি বস্তু সম্পদ হওয়ার জন্য ঐ বস্তুটির অভাব থাকা প্রয়োজন। অভাব যদি না থাকে তবে সম্পদের মধ্যে গণ্য হবে না। যেমন পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং প্রয়োজনী সম্পদ হচ্ছে অক্সিজেন। যা না হলে মানুষ পাঁচ মিনিটের জন্যেও বেঁচে থাকতে পারে না। সোনা-রূপা, মনি-মুক্তা না থাকলে মানুষ মরে না। কিন্তু অক্সিজেন না হলে মানুষ ৪/৫ মিনিটের মধ্যেই মারা যাবে। কাজেই সোনা-রূপা, মনি-মুক্তা হতে অক্সিজেন অনেক মূল্যবান তবুও মানুষ অক্সিজেনের মূল্যের কথা কোন দিন ভাবেনি কেন? কারণ অক্সিজেনের অভাব দেখেনি। যেখানে নাক সেখানে অক্সিজেন, ঘুমের অবস্থায়ও অক্সিজেন নিয়মিত ইন-আউট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবীর উপরিভাগে কয়েক মাইলব্যাপী অক্সিজেন তথা বাতাসের একটি স্তর সৃষ্টি করে রেখেছেন, তার ওপরে বাতাস বা অক্সিজেন নেই। সৃষ্টিকে রক্ষার জন্য স্রষ্টা সবচেয়ে প্রয়োজনীয় বস্তু অক্সিজেনকে পৃথিবীর উপরিভাগে এত অধিক পরিমাণে সৃষ্টি করেছেন যে, সৃষ্টিকে যেন সবচেয়ে প্রয়োজনীয় বস্তুটি নিয়ে মোটেই চিন্তা করতে না হয়। এ অক্সিজেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হওয়া সত্ত্বেও Scarcity বা অভাব না থাকায় উন্মুক্ত পৃথিবীর অক্সিজেন সম্পদ নয়। ঠিক, একইভাবে নারীজাতি যাদের আল্লাহ তায়ালা ঘরে অবস্থান করতে বলেছেন, তারা ঘর থেকে বের হয়ে একেবারে অক্সিজেনের মত পুরুষের নাকের কাছে অবস্থান করতে শুরু করেছে। তাদের অবস্থাও অক্সিজেনের মত হয়েছে অর্থাৎ তারাও মূল্যহীন হয়ে পড়েছে; তাই তারা প্রয়োজনীয় বা মূল্যবান হওয়া সত্ত্বেও সমাজের কাছে যেন বোঝা হয়ে দাড়িয়েছে।

শয়তানের বন্ধুরা নানা অজুহাত দেখিয়ে নারীজাতির যথাযথ মূল্যায়নের জন্য ঘর থেকে বের করেছে অথচ তার ফল দাঁড়িয়েছে এই যে, নারীরা সম্পূর্ণ মুল্যহীন হয়ে পড়েছে। যেখানেই নাক সেখানেই অক্সিজেন থাকার করণে যেমন অক্সিজেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মূল্যবান সম্পদ হওয়া সত্ত্বেও কেহ মূল্যায়ন করে না, ঠিক তেমনি নারীরা পুরুষের সাথে সাথে অফিস-আদালতে, কোর্ট-কাচারিতে, কলেজ-ভার্সিটিতে, মাঠে-ময়দানে, পার্ক-উদ্যানে, সমাবেশ-মিছিলে পুরুষের সামনে তথা নাকের কাছে অবস্থান করার কারণে তারা অক্সিজেনের মত হয়ে পড়েছে। তাদের কেহ মুল্যায়ন করে না। কাজেই নারীদের অবমূল্যায়নের জন্যে দায়ী শয়তানের ওহী ও শয়তানের বন্ধুরা কিন্তু একটি বাস্তব কথা আপনাদের বলে রাখছি আর তা হলো অক্সিজেনের যেমন Scarcity নেই, নারীদের কিন্তু Scarcity আছে। নারীরা অক্সিজেনের মত পর্যাপ্ত-তো নয়ই রয়ং প্রয়োজনের তুলনায় কম আছে। কেবলমাত্র শয়তানের মিথ্যা প্রলোভনে শয়তানের ওহীর অনুসরণ করে এ দুরাবস্থায় পতিত হয়েছে। তারা আল্লাহর ওহীর দিকে ফিরে এলেই এ দুরাবস্থা কেটে যাবে। যেমনটি কেটে গিয়েছিল মুহাম্মাদ (স.)-এর শাসনামলে এবং খোলাফায়ে রাশেদার শাসনামলে। আমরা এতক্ষণ আল্লাহর ওহী ও শয়তানের ওহীর তুলনামূলক আলোচনা করলাম। আল্লাহর ওহীর গুণাগুণ ও উপকারিতা এবং শয়তানের ওহীর ক্ষতিকর দিকগুলোও আলোচনা করলাম।

সম্মানিত পাঠকবৃন্দ!
আজ শয়তানের বন্ধুরা শয়তানের ওহী দ্বারা তামাম বিশ্বকে পরিচালনা করার জন্য সুকৌশলে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মুসলমানরা যদি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে না পারে তাহলে সারাবিশ্বে শয়তানের মতবাদ ছড়িয়ে পড়বে। এ জন্যই আল্লাহ তায়ালা শয়তানের বন্ধুদের অনুকরণ কারীগণকে মুশরিক বলে ঘোষণা করেছেন। এখন আল্লাহ তায়ালার ওহী সমাজে প্রতিষ্ঠা করা কোন পর্যায়ের কাজ তা আলোচনা করব।

সংগ্রহ : আলো আঁধার
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

পরেছো চশমা গান

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:১৪


কাজল চোখে পরেছো চশমা
লাগছে সুন্দর, দেখছো কি?
প্রণয়ের দেবদারু কিংবা-
কঞ্চি বাঁশের- কৃষ্ণ ছবি;
ডাকছো নাকি হ্যামিলনের বাঁশি

ছায়াহীন ভাবে দেখছো শুধু
ফুলঝুরি নয়, মনে রেখে হিংসা
তবু লাল নীল সাদা চশমায়
রেখে যাও বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

×