বাংলা ছবির অভিনেতাদের চরিত্র বিশ্লেষণঃ-
১. আলমগীর : উনি পড়া লেখা করেন আর নাই করেন ব্যবসায় করে কোটিপতি এবং ইন্ডাস্ট্রির মালিক হবেন এটা নিশ্চিত ।
২. ইলিয়াস কাঞ্চন : ইনি প্রচুর কাঁদতে পারেন। চাকর এবং মেম সাহেবদের গোলাম হিসেবে বিশ্বস্ত। চোর অপবাদ পেয়ে থাকেন প্রায়ই। মালিককে অভিশাপ দিতে ভালবাসেন ।
৩. ওমর সানী : উনি কাঠুরিয়া চরিত্রে এবং বস্তির নেতা হিসেবে বিখ্যাত। উনি কোটিপতির মেয়ের সাথে প্রেম করবেন, এটা নিপাতনে সিদ্ধ। ভাল বেবি টেক্সি চালাতে পারেন।
৪. জসীম : ইনার লটারী ভাগ্য চরম । লটারী তে উনি কখনো ফেল করেন
না । নাদুস নুদুস জসীম কখনো খুব বেশী শিক্ষিত থাকেন না। পুলিশ হিসেবে সৎ । চানাচুর, ঝাল মুড়ি বিক্রি করে কোটিপতি হয়ে যান।
৫. রুবেল : ঘাওরামি তে রুবেলের সমকক্ষ কেউ নেই । কেডস ছাড়া যে আরো কিছু পায়ে পড়া যায়, ইনি তা জানেন না। মায়ের ভক্ত। সাপের ছোবল
খেলে রুবেল কখনো মারা যায় না।
৬. মাহমুদ কলি : বড় ভাইকে ভুল বুঝে তিনি ওস্তাদ। যদিও ছিনেমার শেষ এ
হেদায়েত লাভ করে ভাল হয়ে যান৷
৭. রাজিব : কোটিপতির মেয়ে থেকে বস্তির মেয়ে পর্যন্ত সব নারীদের উনি অন্যদৃষ্টিতে দেখেন। অতঃপর শাবানার চড়!!!
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



