somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবদুল জলীল অনন্ত এখন তরুনদের আইকন। (বাংলা সিনেমার নায়ক, রাষ্ট্রপ্রতি জলীল সাহেব নয়)

০২ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলা সিনেমার এক সময়ে খুব ভক্ত ছিলাম প্রায়ই স্কুল পালিয়ে সিনেমা দেখতাম। আমার প্রিয় নায়ক ছিল সালমান শাহ, রিয়াজ ও রুবেল।
সিনেমার মান কমে যাওয়ায় এখন আর দেখা হয়না। তবে সম্প্রতি নায়ক আবদুল জলীল অনন্তর সিনেমার কিছু টেলপ দেখি ইন্টারনেট এর কল্যানে।
কিছু গান দেখি যা খুব ভাল চিত্রায়ন। পারর্ফম ভাল ছিল। তবে ব্লগ এবং ফেসবুকে জলীল সাহেব কে নিয়ে কিছু দুষ্ট ছেলেদের ব্যাঙ্গ-বিদ্রুপ চলতে থাকে।
অনেক ব্লগার অবশ্য তারে নিয়ে ভাল কিছু পোষ্ট দেয়। তেমনী এক পোষ্টে আমি কৌতুহলি হয়ে কমেন্ট করি উনি কোন জলীল?
তখন পোষ্টদাতা থাপ্পর দিয়ে আমার কান গরম করে ফেলবেন বলে হুমকি দেয়। জবাবে আমি লিখি ভাই এর পর থেকে হেলমেট পরে ব্লগিং করবো।
যাইহোক আমি টিভি সাধারণত দেখিনা। বই আর পত্রিকা ব্লগ, ফেসবুকে অবসর কাটাতে পছন্দ করি।
ঈদের পরে একটি স্যাটালাইট চ্যানেলে দেখি আবদুল জলীল অনন্ত সাহেব তার সহকর্মি নায়িকা বর্ষাসহ উপস্থিত হয়েছেন।
বাসায় একা থাকায় নিরবিচ্ছিন ভাবে আমি অনুষ্ঠান টি দেখতে থাকি। চতুর উপস্থাপক অনন্তর জন্য ফাদ পেতে প্রশ্ন করতে থাকেন আর অনন্ত সেই ফাদে পা দেন। যেমন একজায়গায় উপস্থাপক জানতে চান নায়ক হিসেবে আপনি দশের মধ্যে নিজেকে কত দিবেন? উত্তরে অনন্ত বলেন ৮ দিবো কেননা আমার বাংলা উচ্চারন ও অভিনয় এখনও ভাল হয়নি। একই প্রশ্নের উত্তরে নায়িকা বর্ষা বলেন, নিজেকে নিজেই কেন মার্ক দিবো? আমার অডিয়েন্স যা দিবে তাই সঠিক।
অন্তর ভেতরে সরলতা রয়েছে। তার আত্ম-অহংকার রয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা আমি জানিনা। তবে অনেক শিক্ষিত মানুষও ভুলভাল উচ্চারন করেন আঞ্চলিক ভাষা ব্যবহার করেন । যেমন আমাদের স্পিকার হামিদ সাহেব, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান। তবে তাদের প্রখর বাক্তিত্ব কারনে চোখে লাগেনি। কিন্ত জলীল সাহেব একজন নায়ক। তিনি যখন পর্দায় ডায়লগ দিবেন তা মুহুর্তেই বিশ্বব্যাপি ছড়িয়ে পড়বে।
তাই আমার মনে হয় তিনি জিমে যাওয়া নিয়ে যেভাবে সিরিয়াস টেনিং করার কথা বললেন তার উচিৎ উচ্চারন শেখার জন্য কোথাও ভত্তি হওয়া।
তারমত পয়সাওয়ালা লোকের সিনেমায় খুব প্রয়োজন। তার সাহস আর খরচের হাত ভাল। আশা করি তিনি একদিন আমাদের সিনেমাকে অনেক দুর নিয়ে যাবেন।
তবে বন্ধুদের বলবো সিনেমায় করুন অবস্থা চলছে এই সময়ে আসুন আবদুল জলীল অনন্তকে সাপোর্ট করি। কেননা সাকিব খানের চেয়ে সে অনেক ভাল। আমাদের সিনেমায় নায়ক সংকট চলছে। তিনি দূর্বলতা কাটিয়ে ফেলবে এবং দেশ জয় করবেন এমন স্বপ্ন দেখছি।
২০টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×