somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো রেজাল্ট নাকি মেধাস্ফীতি?

১০ ই মে, ২০১৩ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই আমি লক্ষ্য করেছি যে আমার মতের সাথে বেশির ভাগ মানুষের মতের সাথে মিলে না। তো এই সমস্যার কারনে আমি বেশির ভাগ সময় আমার চিন্তু ভাবনা গুলো শেয়ার করি না। তারপরে-ও মাঝে মাঝে না করে পারি না। যেমন প্রত্যেক বছর যখন রেজাল্ট প্রকাশ হয় আমি আতঙ্কিত অনুভব করি। সে ঘটনা-ই আজ বলতে চাই।
সে অনেক অনেক দিন আগের কথা, জানুয়ারি মাসের ১ম সপ্তাহ ২০১১ সাল। আমাকে বলা হল ভার্সিটির ভর্তি পরীক্ষার ভাইভা তে থাকতে। যাই হোক আমার ভাইভা নিতে ভালো-ই লাগে।বলা হলো আমি ওদের মার্ক সিট দেখে মন্তব্য করব ঠিক আছে কিনা। তো এক ছেলে রুমে ঢুকল:
আমি: বোস।
ছাত্র : বসল।
আমি: তোমার রেজাল্ট তো ভালো। ৪.৭৫ (সম্ভবত) ম্যাথ এবং কেমিস্ট্রিতে ৫.০।
হেড স্যার: Translate "আমি ইন্জিনিয়ার হতে চাই"
ছাত্র: I .......... I............ I .
হেড স্যার: আচ্ছা এই ইংরেজি পত্রিকাটা পড়।
ছাত্র: (অনেক চেষ্টা করে ১ লাইন পড়ার পর) স্যার লেখা অনেক ছোট।
আমি : আচ্ছা তোমাকে কোন বিষয়ে প্রশ্ন করব তুমি বল।
ছাত্র: (চুপ) ................................
আমি: আচ্ছা তুমি যেহেতু ম্যাথ এ খুব ভাল তাহলে ম্যাথ নিয়েই প্রশ্ন করি। একটা বৃত্তের সমীকরন বল।
ছাত্র: (চুপ) ................................
আমি: তুমি তো ম্যাথ এ ৫.০ পেয়েছো। এটা পারছো না কেন? ম্যাথ এর কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন করলে পারবে?
ছাত্র: (চুপ) ................................
আমি: আচ্ছা যে অধ্যায় গুলো পরেছো সেখান থেকে কয়েকটা অধ্যায়ের নাম বল।
ছাত্র: (চুপ) ................................
আমি: খুবই অবাক হয়ে জিজ্ঞাসা করলাম ম্যাথ বই কয়েকটার নাম বলতে পারবা।
ছাত্র: (অনেকক্ষন পর) ................................... এস. ইউ. আহাম্মদ।
আমি: আচ্ছা তুমি ৫. কিভাবে পেয়েছো ম্যাথ - এ। তোমার পরীক্ষা কি অন্য কেউ দিয়ে দিয়েছে?
ছাত্র: (চুপ) ................................স্যার আমি আজ-কে একটু অসুস্থ তাই প্রিপারেশন নিতে পারি নাই।
আমি: আচ্ছা তুমিতো কেমিস্ট্রি-তে ভাল গ্রেড পেয়েছো তাহলে কয়েকটি এসিডের নাম বল।
ছাত্র: (চুপ) ................................
আমি: আচ্ছা কয়েকটি লবনের নাম বল?
ছাত্র: (চুপ) ................................
আমি: আচ্ছা হাইড্রোক্লোরিক এসিড কি এসিড নাকি লবণ?
ছাত্র: (চুপ) ................................
আমি: স্যার আমার আর কিছু জিজ্ঞাসা করার নাই।
হেড স্যার: আচ্ছা তুমি যাও।
ছাত্র চলে যাবার পর:
হেড স্যার: কি করব একে রাখব নাকি বাদ দিব।
আমি: স্যার একে বাদ না দেয়ার কি কারন আছে?
হেড স্যার: রেজাল্ট তো ভালই।
আমি: স্যার আমি বাদ দেয়ার পক্ষে, আপনি যেটা ভালো মনে করেন সেটা করতে পারেন।

এরকম আরও অনেক মজার অভিজ্ঞতা হল:
যেমন একজনকে জিজ্ঞাসা করা হল: কয়েকটি লবনের নাম বল
ছাত্র: মোল্লা, পূবালি, এ.সি.আই.
আরেকজনকে সরলরেখার ঢাল সম্পর্কে জিজ্ঞাসা করায় সে যা বলল তাতে আমি বাকরুদ্ধ। এরকম আরো অনেক আছে। আমি আর এখন ভাইভার সময় হলেই পালায়ে থাকি।

যাই হোক এ থেকে আমি যা বলতে চাই আগে রেজাল্ট থেকে অনেক কিছু প্রেডিক্ট করা যেত। আর এখন অনেক ভাল একটা স্টুডেন্ট আর অনেক নিম্নমানের স্টুডেন্ট একই গ্রেড পাচ্ছে।
তো লাভ কি এই রকম গ্রেড পেয়ে বা দিয়ে।

গ্রেডিং দিয়ে যদি ভালো আর খারাপ আলাদা -ই না করা যায় তাহলে এটা কেমন গ্রেডিং হইল?
যার ফল হিসেবে সেদিন যা হল একটা সেকশন -এ ঐকিক নিয়ম নতুন করে বোঝাতে হল। আমি যে কোথায় পালাব সেটাই ভাবছি !!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৩ বিকাল ৪:০৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×