জাতির বাপের আমল : বন্যা -২
লন্ডন থেকে প্রকাশিত 'নিউ স্টেটসম্যান' ২৭ সেপ্টেম্বর ১৯৭৪ , লেখক 'জনাথন ডিম্বলবী'
--- এমন একদিন ছিল , যখন শেখ মুজিব ঢাকার রাস্তায় বের হলে জনসাধারণ হাত তুলে 'জয় বাংলা' -বাংলাদেশের জয়ধ্বনিতে মেতে উঠত। আর আজ যখন স্বীয় বাসভবন থেকে তিনি অফিসের দিকে যান , তখন দুদিকে থাকে পুলিশের কড়া পাহারা। পথচারীরা সজ্ঞানে তার যাতায়াত উপেক্ষা করে। জাতির পিতাও আর গাড়ীর জানালা দিয়ে হাত আন্দোলিত করেন না - তার দৃষ্টি থাকে সামনের দিকে নিবদ্ধ।
বাংলাদেশ আজ বিপজ্জনকভাবে অরাজকতার মুখোমুখি। লাখ লাখ লোক ক্ষুধার্ত। হাজার হাজার মানুষ অনাহারে আছে।অনেকে না খেতে পেয়ে মারা যাচ্ছে। মফ:স্বল এলাকার স্থানীয় কর্মচারীরা ভয় পাচ্ছে যে, আগামী তিনটা মাস খুব দু:সময় যাবে।
ক্ষুধার্ত মানুষের ভীড়ে ঢাকায় দমবন্ধ হয়ে আসে। এখন আবার চলছে বন্যাউপদ্রুতদের ভীড়। গত তেত্রিশ মাসে ঢাকার জনসংখ্যা দাড়িয়েছে তিরিশ লাখে । নতুন যারা ভীড় করছে তারা এমন নোংরা বাড়ীতে থাকে - যার তুলনা দুনিয়ার কোথাও নেই । কোথাও যদি বিনামূল্যে চাল বিতরণ করা হয় , সেখানে শরনার্থীদের মধ্যে মারামারি লেগে যায়। বুদ্ধিজীবীরা বলেন , এই ক্ষুধার্ত জনতা ক্ষেপে গেলে তাদের রক্ষা নেই।
....মুজিব সম্পর্কে বরাবরই সন্দেহ ছিল । নেতা হিসেবে থাকার আজো তার আকর্ষণ রয়েছে । তিনি আবেগপ্রবণ বক্তা। তার অহংকার আছে-সাহস আছে। কিন্তু আজ দেশ যখন বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে , তখনও তিনি দিনের অর্ধেক ভাগ আওয়ামী লীগের চাইদের সাথে ঘরোয়া আলাপ করে কাটাচ্ছেন। যিনি বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ এবং বহু ছোটখাট বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন , তিনি আজ আত্মম্ভরিতার মধ্যে কয়েদি হয়ে চাটুকার ও পরগাছা পরিবেষ্টিত হয়ে আছেন।
>>চলছে চলবে>>
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।