somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 নিঃসঙ্গ এক হ্যাকার...................

০১ লা জুলাই, ২০১১ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রায়ান ক্লেরির বয়স ১৯। রায়ান একাকী, নিঃসঙ্গ এক টিনএজার। লন্ডনের পূর্বে উইকফোর্ড শহরের একটি বাড়িতে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে থাকেন রায়ান। কালেভদ্রে তাঁদের সঙ্গে দেখা হয় তাঁর। শোয়ার ঘর ছেড়ে পারতপক্ষে বের হন না তিনি। এই ছেলেই কিন্তু ইন্টারনেট ও প্রযুক্তিতে তুখোড়। অনলাইন তথা সাইবার দুনিয়ায় অপ্রতিরোধ্য। ছোট ওই কামরায় সব সময় একটা ডিমলাইট জ্বলে। স্বল্প আলোয় কাজ করতে পছন্দ করেন রায়ান। সেখানে আছে একটি কম্পিউটার, দুটি মনিটর, একটি ল্যাপটপ, ভাঙা একটা টিভি আর কিছু ইলেকট্রনিক সামগ্রী। এসব দিয়েই যুক্তরাষ্ট্র ও ুযুক্তরাজ্যের বাঘা প্রযুক্তিবিদদের ঘুম হারাম করে দিয়েছেন রায়ান।
একে একে তিনি মার্কিন সিনেট, সিআইএ ও যুক্তরাজ্যের গুরুতর অপরাধ দমনসংক্রান্ত বিশেষ সংস্থার (এসওসিএ) ওয়েবসাইটের নিরাপত্তাব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছেন। গত বছর ব্রিটিশ পর্নোগ্রাফিক ইন্ডাস্ট্রি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য পর্নোগ্রাফিক ইন্ডাস্ট্রির ওয়েবসাইটে আক্রমণ চালান রায়ান ও তাঁর সঙ্গী-সাথিরা। স্রেফ তথ্য ফাঁসের ধান্ধায় ওইসব সাইটে সাইবার হামলা চালিয়েছিলেন রায়ান ও তাঁর সাইবার-বন্ধুরা। এ যেন আরেক জুলিয়ান অ্যাসাঞ্জ। রায়ানসহ আরও কজন মিলে গড়ে তোলেন হ্যাকিংয়ের দলটি। যার নাম লুলজ সিকিউরিটি (লুলজসেক)। লুলজসেকের অন্য সদস্যরা হলেন সাবু (ধারণা করা হয় সে-ই দলনেতা), ন্যাকোমিস, টপিয়ারি, টিফ্লো, কায়লা, জয়পি ৯১ ও অ্যাভুনিট। এসবই ছদ্মনাম। তাঁদের আসল পরিচয় কেউ জানে না। লুলজসেকের একের পর এক হামলায় টালমাটাল হয়ে পড়ে বড় বড় সব প্রতিষ্ঠানের ওয়েবসাইট। ২০ জুন রাতে এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ড যৌথ অভিযান চালায় রায়ানদের বাংলোয়। গ্রেপ্তার করা হয় এই কম্পিউটার-বিস্ময়কে।
চোখের সামনে প্রিয় কম্পিউটার, ল্যাপটপ ও একের পর এক যন্ত্রপাতি বাজেয়াপ্ত হতে দেখে নিজেকে ধরে রাখতে পারেন না রায়ান। একসময় আত্মহত্যার হুমকি দিয়ে বসেন। ছেলের কথা শুনে মা রিতা ক্লেরি তো ভয়ে অস্থির। কারণ, রায়ান যা বলে, তা করে ছাড়ে। কোনো স্কুলই নিতে চাইত না রায়ানকে, তাঁর মানসিক ও আচরণগত সমস্যার কারণে। চিকিৎসকেরা বলছেন, রায়ান অটিজমে ভুগছে। কিন্তু সে দুর্দান্ত প্রতিভার অধিকারী। ২৫ জুন রায়ানকে লন্ডনের এক আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে যে অভিযোগগুলো পড়ে শোনানো হয় তা এ রকম—‘রায়ান ক্লেরি, ইন্টারনেটে অসম্ভব ক্ষমতাধর একজন মানুষ। পৃথিবীর যে কারও কম্পিউটারে হামলা চালানোর দক্ষতা তাঁর আছে। এরই মধ্যে তিনি লাখ খানেক কম্পিউটারে আক্রমণ চালিয়েছেন।’ সেদিন রায়ানের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন হয়নি।তবে ২৭ জুন আদালত তাঁর আবেদন মঞ্জুর করেন। কিন্তু শর্ত জুড়ে দেন, জামিন পেলেও তাকে নখদন্তহীন সর্পের মতো বাস করতে হবে। রিতা ক্লেরির ভয়টা এখানেই। কম্পিউটার, ইন্টারনেট ছাড়া রায়ান টিকতেই পারে না। এসব ছেড়ে সে কীভাবে সময় কাটাবে, সেটাই এখন দুশ্চিন্তার বিষয়!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×