somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুয়েটে মদপানে মারা যাওয়া ছাত্রলীগ কর্মীর স্মৃতিফলক নির্মাণ: আমরা আছি কোথায়? গুনীরা নীরবে অবহেলায় চলে গেল কেউ খবর রাখল না!!!!!! (সংগৃহীত)

২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মদপান করে মারা যাওয়া শিক্ষার্থীর নামে স্মৃতিফলক স্থাপন করায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) শিক্ষকরা আন্দোলন শুরু করেছেন। শিক্ষকরা মনে করছেন কোন রকম অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কারও প্রতিকৃতি স্থাপন বেআইনি।

তবে শিক্ষকদের সেই আন্দোলনের দ্বিতীয় দিনে খুলনা সিটি মেয়র ও আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সভাপতি তালুকদার আবদুল খালেক কুয়েট ক্যাম্পাসে নির্মিত অতিরিক্ত মদ্যপান করে মৃত্যুবরণকারী কুয়েট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতির স্মৃতিফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।
গত বছরের ২২ নভেম্বর কুষ্টিয়া জেলার ভেড়ামারায় এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে অতিরিক্ত মদপান করে একেএম আহসান উল্লাহ ভূইয়া মেহেদী মারা যান। তিনি কুয়েটের পুরকৌশল বিভাগের ছাত্র ও কুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। মেহেদীসহ ২ জন মারা যায়। মেহেদীর সতীর্থরা ক্যাম্পাসে একটি স্মৃতিফলক নির্মাণ করে।

মদপান করে যে শিক্ষার্থী মারা গেছে তার স্মৃতি রক্ষার নামে ক্যাম্পাসে চলতি বছর অক্টোবর মাসের শেষদিকে ক্যাম্পাসের খান জাহান আলী হলের সামনে স্মৃতিফলকটি স্থাপনের পর থেকে কুয়েটের শিক্ষকরা প্রতিবাদমুখর হয়ে ওঠেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চলতি মাসের ২ তারিখে জরুরি সাধারণ সভা করে ১২ নভেম্বরের মধ্যে স্মৃতিফলকটি অপসারণের জন্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলটিমেটাম দেয়।

কিন্তু সমিতির দাবি কর্তৃপক্ষ অগ্রাহ্য করলে শিক্ষক সমিতি গত ১৭ নভেম্বরে সাধারণ সভা করে স্মৃতিফলকটি ভেঙে ফেলার দাবিতে আন্দোলন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে সকল শিক্ষক ক্লাস ও পরীক্ষা গ্রহণ ব্যতীত সকল প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার ৩ দিনের কর্মসূচি শুরু করেন। বুধবার ছিল কর্মসূচির দ্বিতীয় দিন।

এরকম পরিস্থিতির মধ্যেই নগরীর মেয়র বুধবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে গিয়ে স্মৃতিফলকটি উম্মোচন করেন। উম্মোচনকালে তার সঙ্গে কুয়েটের ভিসি ড. মোঃ আলমগীর, অন্য ২ থেকে ৩ জন শিক্ষক এবং কর্মকর্তা- কর্মচারীদের একাংশ উপস্থিত ছিলেন। সেখানে অবশ্য আ’লীগ ও ছাত্রলীগের বহিরাগত অনেক কর্মী উপস্থিত ছিল।

মেয়র অনুষ্ঠানে তার বক্তৃতায় মেহেদীর অস্বাভাবিক মৃত্যুর পেঁছনে ষড়যন্ত্র ছিল বলে ইঙ্গিত দিয়ে স্মৃতিফলক স্থাপনের সিদ্ধান্তের প্রশংসা করেন। উম্মোচন অনুষ্ঠানে মেয়র স্মৃতিফলকটি দেখেশুনে রাখার জন্যে ছাত্রলীগ কর্মীদের প্রতি আহ্বান জানান।

এখন বুঝুন কোন দেশে বসবাস করছি আমরা? কত জ্ঞানী গুনি অবহেলায় অনাদরে চলে গেল কেউ তাদের খোজ রাখল না। সেখানে আমরা মদপান করে মরা একজন ছাত্রকে আমরা স্মরনীয় করে রাখছি!!!!!!!!!!!!!

‍"যে দেশে গুনীর কদর নেই সেদেশে গুনী জন্মায় না"

এদেশে এখন আগাছার কদর বেড়ে গেছে..............................

Click This Link
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মত প্রকাশের স্বাধীনতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই মে, ২০২৬ রাত ১০:৩৮



আমাদের দেশের সাধারণ ও অসাধারণ জনগণ সহ সকল প্রকার সংবাদ মাধ্যম “মত প্রকাশের স্বাধীনতা”র জন্য প্রায় যুদ্ধ করছেন। মত প্রকাশের সামান্য নমুনাচিত্র হিসেবে একটি সংবাদের ভিডিও চিত্র তুলে ধরছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের "ইসলামী" বই - নমুনা ! আলেমদের দায়িত্ব

লিখেছেন ঢাকার লোক, ১০ ই মে, ২০২৬ সকাল ৮:৪৭

আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

ধর্ম কর্ম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১০ ই মে, ২০২৬ বিকাল ৩:১৩



আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।


ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ



...বাকিটুকু পড়ুন

আমার মা আমার পৃথিবী

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই মে, ২০২৬ বিকাল ৫:৪৬

" আমার মা,আমার পৃথিবী "

মাঝেমধ্যে হঠাৎ করেই মাগো তুমি আমার স্বপ্নে এসে আমার হ্রদয় ছুঁয়ে যাও। সেদিন সারাটাক্ষন আমি আমার মায়ের মাঝে ডুবে থাকি। কোনো কাজে মন বসাতে পারিনা।
কিশের এতো... ...বাকিটুকু পড়ুন

মিমস যুদ্ধ: রাজনীতিতে হাসি-ঠাট্টার কৌশল”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডগুলো বেশ মজার। ট্রল আর মিমসের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে যা আমাদের বিনোদনের খোরাক জোগায়। ওপরের তালিকার সাথে আরও কিছু চলমান মিমস... ...বাকিটুকু পড়ুন

×