
একেবারে নাকেমুখে কিছু দিয়েই দৌড়াতে হবে
মাশরাফিদের। ৬ মার্চ মিরপুরে এশিয়া কাপের ফাইনাল আর ৯ মার্চ ভারতের ধর্মশালায় টি২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। মাঝে দু'দিন হাতে থাকলেও শঙ্কা একটা থাকছেই। ঢাকা থেকে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় যাওয়ার জন্য সরাসরি কোনো ফ্লাইট নেই। ঢাকা থেকে দিল্লী হয়ে ওই শহরে পৌঁছাতে হবে মাশরাফিদের। কিন্তু বিপত্তি বেধেছে অন্য জায়গায়। ৭ ও ৮ মার্চ দিল্লী থেকে ধর্মশালার কোনো ফ্লাইট নেই। সেখানে
যেতে হলে দিল্লী থেকে ১১ ঘণ্টার বাস যাত্রায় পৌঁছাতে হবে। যেটা এক কথায় অসম্ভব। সেদিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দেখতে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সমস্যাটির কথা বলেছিলেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। সব শুনে ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী আশ্বাস দেন,
প্রয়োজনে বাংলাদেশ ক্রিকেট দলকে চার্টার্ড ফ্লাইটে (ভাড়া করা নিজস্ব বিমান) ঢাকা থেকে ধর্মশালা নিয়ে যাওয়া হবে। বিসিবি সূত্রের খবর, প্রধানমন্ত্রীর আশ্বাসে ৭ মার্চ সকালেই ঢাকা থেকে নিজস্ব বিমানে চেপে ধর্মশালায় যাবেন মাশরাফিরা। সেখানে ৯ মার্চ নেদারল্যান্ডসের
বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

