শ্রদ্ধেয় বাংলাদেশ ক্রিকেট দল,
আজ আপনারা জাতির জন্য এক স্মরণীয় দিন উপহার দিলেন। বহু দিন ধরে আমরা এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম বোধহয়। বহু দিন আগের পুরোনো রেকর্ড কেন আপনারা ভাঙ্গতে পারছেন না তা নিয়েই আমরা চিন্তিত ছিলাম। যাই হোক, আপনারা আমাদেরকে বেশিদিন দূশ্চিন্তায় থাকতে দেননি। তাই আপনাদেরকে জানাই বাংলাদেশের জনগনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।
আজকে বাংলাদেশ দল ৬২ রানে অলআউট হয়ে যাওয়ায় আমরা কিন্তু একটুও মন খারাপ করিনি। কারণ আপনারাও তো আমাদের মত রক্ত মাংসের মানুষ। আমরাই যেখানে প্রতিদিন আমাদের সবটুকুন ক্ষমতা ঢেলে দিয়ে কাজ করি না বা করতে পারি না, তেমনি আপনাদেরও অধিকার আছে এক দুই দিন বাজে খেলার। আপনারা হয়তো প্রিয়জনদের কাছ থেকে দূরে থাকার কষ্ট সহ্য করতে পারছিলেন না। আমরাই যেখানে কাছের মানুষের কাছ থেকে কিছুক্ষন দূরে থাকলেই বিমর্ষ হয়ে পড়ি, সেখানে আপনারা তো কত দূরে আছেন প্রিয় মানুষের কাছ থেকে। বেদনা আপনাদেরকে গ্রাস করবে না তো আর কাকে করবে?
আবার এও হতে পারে আপনাদের হয়তো শ্রীলঙ্কার খাবার সহ্য হচ্ছিল না। আমাদের তো মাঝে মাঝে নিজের বাসার খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়ি। আর আপনারা তো তাও পচা খাবার খেয়ে মাঠে গিয়ে কষ্ট করে খেলেছেন। আপনাদের কাছে আমাদের তো কোনো অভিযোগ থাকতেই পারে না!!!
এখানে যখন প্রচন্ড বৃষ্টিতে বন্যার উপদ্রব এই দেখা দিল অবস্থা সেখানে আপনারা কেমনে খেলায় মনোযোগ দিবেন? আর যাই হোক আপনারা তো বাংলাদেশী। আর বাংলাদেশী সবাই তো আপন ভাই বোনের মত, তাই না? একদিকে আপনাদের ভাই বোন মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে আর অন্যদিকে আপনারা ক্রিকেট এর মত বিলাসী খেলায় মনোযোগ দিবেন তা আর কি হয় নাকি? আপনাদেরও তো একটা প্রান আছে। দেশের মানুষদের জন্য আপনাদেরও তো বুকটা খা খা করে উঠে। এই সময় ক্রিকেট খেলতে যাওয়াই তো বোকামি হয়েছে!
তাই আপনাদের কাছে আকূল আবেদন এই যে, এতো কষ্ট করে ঐ দেশে থাকার তো কোনো মানে নেই। তাই আপনারা যত জলদি পারেন দেশে ফিরে এসে আপনার প্রিয় মানুষদের পাশে এসে দাঁড়ান। আপনাদের প্রিয় দেশ বাংলাদেশের মানুষ আপনাদের জন্য অপেক্ষা করছে। যত জলদি পারেন্ চলে আসুন। দরকার হলে আমরা বিসিবি-কে বলব আইসিসি কে বলতে যেন বাংলাদেশ-কে দ্বিতীয় ইনিংস এবং তৃতীয় ম্যাচ খেলার আগেই দেশে ফেরত নিয়ে আসে। কারণ আমরা তো জানিই কি হবে ফলাফল। হয় আমরা ইনিংস এবং ২০০ রানে হারবো অথবা ইনিংস এবং ৩০০+ রানে হারবো। তো কি দরকার শুধু শুধু খেলে। এর চেয়ে এই দূর্যোগের সময় দেশের মানুষের পাশে দাড়ালেই তারা বরং খুশি হবে।
আপনাদের একান্ত,
বাংলাদেশের দূর্যোগপীড়িত জনগন
আলোচিত ব্লগ
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন
আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন
জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন
আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন
ভাংগুক অচলায়তন

ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন
জাতিসত্তার পরিচয়ের বাজার
ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।