পথে পথে একা একা
১০ ই জুলাই, ২০০৭ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথে পথে প্রতি পদক্ষেপে খুঁজে চলে সে তার উপস্থিতি। তপ্ত রৌদ্রের মাঝে হেঁটে চলেছে সে অনেক পথ। কখনো কখনো পা আর চলতে চায় না,বেদনার কাছে হার মেনে নেয়। কিন্তু মন তো আর তার হার মানেনি। মনের কাছে পা-কে তাই শেষ পর্যন্ত হার মানতেই হয়েছে। দিনের পর দিন সে খুঁজে চলেছে তাকে। এই গলি সেই গলি। এই রাজপথ ওই রাজপথ করে অনেক জায়গাই তার যাওয়া হয়েছে। বৃষ্টি বাদলের মাঝেও সে একটুও থামেনি। থাম্বেই বা কেন?তার মনে যে রয়েছে ক্ষীণ আশা। আজও যদি সে তার জন্য অপেক্ষা করতে থাকে। সময়ের সাথে সে আশা খুবই ক্ষীণ হয়ে আসছে। তাও মন মানে না। মাথার উপর প্রখর রোদই যখন তাকে থামাতে পারেনি তখন কি আর তাকে থামানো সম্ভব। একটু সময় পেলেই সে ছুঁটে চলে সেই চেনা গলিতে। কাছে যখন ছিল মনের কথা খুলে বলতে পারেনি সে। নানা বাঁধায় তার আসলে কিছুই করার ছিল না। তাই সে চোখের সামনে দিয়ে তাকে দূরে চলে যেতে দেখেছে। কিছুই সে তখন করতে পারেনি। যাওয়ার পর প্রায় ২ বছর হয়ে এলো। আজও সে তার পথ চেয়ে আছে। একটু পায়ের আওয়াজ পেলেই তার মনে হয় এই বুঝি সে এলো। বৃষ্টি তার খুবই পছন্দ ছিল। বৃষ্টির মাঝে তার দাঁড়িয়ে থাকা আজও তার দেখতে ইচ্ছা করে। তাই বোধহয় বৃষ্টি হলেই আজও সে ছুঁটে চলে যায় ছাঁদে। কিন্তু বৃষ্টিতে ভিজা ছাড়া আর কিছুই পাওয়া তার হয়না। দিনের শেষে শুধু স্মৃতিই তার সঙ্গী। রৌদ্রের মাঝে হেটে হেটে তার স্যান্ডেলের তলা খসে গেছে, গায়ের রং কালো হয়ে এলো। কিন্তু প্রাপ্তির কোঠা শুন্য।
সে কি পাবে নাকি তার দেখা। সে থাকবে অপেক্ষায়। একদিন না একদিন তার সাথে দেখা হবেই তার। সে দিনের জন্য আজ সে অপেক্ষায় ছিল, অপেক্ষায় আছে এবং অপেক্ষায় থাকবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন...
...বাকিটুকু পড়ুন(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)
আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের...
...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে...
...বাকিটুকু পড়ুন