অনেক আগে ঢাকায় একটা ছেলে থাকতো। তার বাবা দিনমজুর ছিল। মাঝে মাঝেই তাদের না খেয়ে থাকতে হত। কিন্তু ছেলেটার বার্গারের প্রতি অনেক লোভ ছিল। সে প্রায়ই তার বাবার কাছে বার্গার খাওয়ার আবদার করতো। কিন্তু তার বাবা বেশির ভাগ সময় তাকে বার্গার কিনে দিতে পারতেন না। এতে ছেলেটি তার বাবার সাথে মাঝে মাঝে কথা বলা বন্ধ করে দিত।
ছেলেটির বাবা খুব চিন্তা করলেন কেমনে ছেলের বার্গার প্রীতি কমানো যায়। এই সময় একদিন শহরে তাদের বাসার কাছেই বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল আসলেন। ছেলেটি আশরাফুল-কে দেখতে যাওয়ার বায়না ধরল। তখন বাবার মাথায় একটা বুদ্ধি এলো। তিনি ছেলেকে নিয়ে গেলেন আশরাফুল-এর সাথে দেখা করাতে। ওখানে গিয়ে তিনি আশরাফুল-কে বললেন যে তার ছেলেকে যেন বার্গার খেতে মানা করে।
কিন্তু আশরাফুল পড়ে গেল বিপত্তিতে। কারন সে নিজেও বার্গার পছন্দ করে এবং তখনো সে একটা বার্গার খাচ্ছিলেন। তাই তিনি চিন্তা করল যে এই অবস্থায় মানা করলে সে বার্গার ছাড়বে না। তাই আশরাফুল তাদেরকে এক মাস পর আসতে বললেন।
এই একমাস আশরাফুল নিজে ধীরে ধীরে বার্গার খাওয়া কমিয়ে দিলেন। একমাস পর তারা যখন আবার আশরাফুল এর সাথে দেখা করতে গেল তখন আশরাফুল ছেলেটা কে বার্গার খাওয়া কমিয়ে দেয়ার জন্য অনুরোধ করলেন। যেহেতু আশরাফুল তার প্রিয় খেলোয়ার তাই ছেলেটি আশরাফুল-এর কথা রেখে বার্গার খাওয়া কমিয়ে দিল।
এখন ছেলেটির বাবা আশরাফুল-কে জিজ্ঞাসা করলেন যে তিনি কেন একমাস আগে মানা করেননি। আশরাফুল বলল যে, তিনি নিজে যে কাজ করেননি, কেমনে তিনি সে কাজ করার জন্য অন্য কাউকে অনুরোধ করতে পারেন। তাই তিনি এই এক মাস বার্গার খাওয়া কমিয়ে দিয়ে বার্গারের প্রতি তার লোভ অনেকখানি কমিয়ে এনেছেন। আর তাই তিনি ছেলেটিকে বার্গার খাওয়া কমিয়ে দেয়ার অনুরোধ করতে পেরেছেন।
শিক্ষাঃ আমরা কাউকে গালিগালাজ বা অসভ্য ভাষায় কথা বলা থেকে নিষেধ করতে পারবো না যতক্ষন না আমরা গালিগালাজ বা অসভ্য ভাষায় কথা বলা বন্ধ না করি। যে কাজ আমরা নিজেরা করতে পারি না তা অন্যকে করতে বলতে পারি না।
সামহ্যোয়ার-এ সুন্দরের বিজয়ের কেতন উড়াতে হলে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জাতিসত্তার পরিচয়ের বাজার
ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন
একটা ছিলো সোনার কণ্যা, মেঘ বরন কেশ!!!!

শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন
‘ছুটি’র স্মৃতি
(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)
আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন
যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানীক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।