নিয়মের বেঁড়াজাল ছিন্ন করে ছুটে চলেছি নিরন্তর
কল্পনায় আঁকা মায়াবী মুখখানী নিয়ে।
বিস্তৃণ কাশবন, শিশিরশিক্ত মেঠোপথ পেরিয়ে
দিগন্তের কাছে কখন পৌছে গেছি- জানিনা।
নবান্নের আয়োজন কৃষাণীর হাসি কখন ছুঁইয়ে গেছে- জানিনা
কবি, আর কত স্বপ্ন দেখবে?
কবি, জীবনের কথা বলো
মাটির কথা বলো
গভীর মমতার কথা বলো
ফুল আর পাখিদের কথা বলো
নদীর প্লাবনের কথা বল
বাবুই, চড়ুই আর ঘাসফড়িং এর কথা বলো।
কবি, ইচ্ছে কি করে না তোমার-
শিতের কুয়াশার ভোরে নরম সূর্যের সঙ্গী হতে,
জলপ্রপাতের অপরূপ সৌন্দর্য দেখতে,
মুক্ত আকাশের সোনালী চিলের মত উড়তে,
মেঘলা দিনে কেয়া আর জুথির বনে হারাতে?
চারিদিকে শুধুই স্বপ্ন ভাঙ্গার দুস্বপ্ন-
বিশ্বাসের নতুন কোনো ভিত তৈরির কোনো উপাদান
আজ আর অবশিষ্ট নেই।
ডিঙ্গি নৌকায় যে মাঝি উত্তাল সমুদ্র পারি দিলো
আজ কেন কথার মূল্য দিতে তার দু’চোখ সিক্ত?
তথাপি ভালোবাসা-
এ কারণে হয়ত মৃত্যু এসেও ফিরে যাবে
আশার প্রদীপ এখনও নিভু নিভু জ্বলে।
কথা দিয়েছিলাম-
রাশি রাশি ঘাস ফুলের উপর নিশ্চিন্তে ঘুমাবো
জাগবো না কোনো দিনও।
কে যেন আমায় বলতো, চোখের জলের মূল্য হয় না
এক ফোঁটা জলে জেগে উঠতে পারে সুপ্ত আগ্নেয়গিরি।
আজ বৃষ্টির গভীর তলে সুপ্ত চৈতন্য
সর্বত্র কিসের যেন শৃঙ্খল অনুভব করি
প্রানের উচ্ছাস, হৃদয়ের মূল্য- কোথাও আর তেমন দেখি না।
আলোচিত ব্লগ
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন
নির্বাসিত নক্ষত্রের শহর !

রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।
চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন
"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন
শত্রুর শত্রু
উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।