somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক বরষায়...

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি অদ্ভুত না! কিছুক্ষণ আগ পর্যন্তও জানতাম না যে এ মুহুর্তগুলো আমার জীবনে সত্যিই কখনো আসবে। ভেবেছিলাম এটা আমার আজন্ম কল্পনা। অথচ একটু আগেই মুহুর্তগুলো কেটে গেল, চোখের পলকে। আর আমি শুধু অনুভব করে গেলাম। চেয়ে দেখার সাহসটুকুও হলো না।


এরপর আরোও একটা ঘন্টা কেটে গেছে। কিন্তু আমি এখনো সেই ঘোরের মধ্যেই রয়ে গেছি। হঠাৎ আবিষ্কার করলাম, নিজে নিজের হাতটা ধরে বসে আছি। মনে হচ্ছে হাতটা আমার না তোর, যেখানে এখনো তোর স্পর্শ লেগে আছে। কি খুব গাধা মনে হচ্ছে আমাকে? আমি তো আসলেই একটা গাধা, এটা তো তোরই কথা। গাধা না হলে কি আর কেউ এমনটা করে বল! না হয় করলামই একটু গাধামি। কি আর এমন ক্ষতি হবে তাতে।


জানিস! আজকের মতো এতো সুন্দর বৃষ্টি না আমি জীবনেও দেখিনি। আচ্ছা! বৃষ্টিটা কি আসলেই অনেক সুন্দর ছিল নাকি তুই পাশে ছিলি বলে এতো সুন্দর লাগছিল! জানি না। কিছু মুহুর্তের জন্য যেন আমার হাসি-কান্না, বৃষ্টির জল, হিমেল হাওয়া আর তোর হাতের উষ্ণ তা সবকিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল পুরো পৃথিবীর সব ভালোলাগা বুঝি আমার হাতে এসে ধরা দিয়েছে।

অনেকগুলো কথা বলবার ছিল তোকে। কিন্তু পারিনি বলতে। যখন সত্যি সত্যি কোনকিছু বলার থাকে, তখন উপযুক্ত শব্দ খুঁজে পাওয়া বড় কঠিন। এমনকি উপযুক্ত শব্দ পেলেও সেটা বলতে লজ্জা হয়, সংকোচ হয়। কারণ, শব্দটি মান্ধাতার আমলের, গত শতাব্দীর। এ যুগে শব্দগুলো শুনলে ফিল্মি ডায়ালগ মনে হয়। এই অনুভূতি প্রকাশের শব্দটি আমাদের যুগে এখনও আবিষ্কৃত হয়নি। আর তাছাড়া সবসময় চাইলেও সব কথা বলা যায় না। আমি পারিনা বলতে। হয়তো এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা – সময়ের কথা সময়ে বলতে না পারা।

তবু এতোগুলো সুন্দর মুহুর্তের মধ্যে থেকে সুন্দরতম মুহুর্তের কথাটা না বললেই নয়। মুখে না বলতে পারি, অন্তত লিখে তো বলতে পারি। আমার হাতের আঙ্গুলগুলো যখন তুই তোর আঙ্গুলের ফাঁকে ফাঁকে একটা একটা করে সাজাচ্ছিলি, খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল তখন। তাই খুব শক্ত করে তোর হাতটা আঁকড়ে ধরে চোখ বন্ধ করে বসেছিলাম । কেন যেন মনে হচ্ছিল ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে অনুভূতিটা, হারিয়ে ফেলবো তোকে। আমার মুখের দিকে তাকিয়ে শয়তানী টাইপের একটা হাসি দিয়ে তখন বলেছিলি, “আমিও শক্ত করে ধরতে জানি।“ জানিস! সেই মুহুর্তে ভীষন ইচ্ছে করছিল বলতে, “ধর, যত শক্ত করে পারিস ধরে রাখ আমার হাতটা যাতে তোর হৃৎপিন্ডের প্রতিটা স্পন্দন আমার কানে এসে বাজে।“

জানিনা সেইসময় তোর ফিলিংসগুলো কেমন ছিল! হয়তো কিছুই না, হয়তো অনেক কিছুই, তবে যেমনই থাকুক না কেন, সেটা একান্তই তোর। সেটা নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। আমি শুধু জানি সময়টুকু আমার কাছে কতোটা দামী ছিল!

আমার ফিলিংসগুলোকে তোর কাছে মনে হতে পারে – কখনো পাগলামি, কখনো ইনফ্যাচুয়েইশান, কখনো ইগো কিংবা কখনো জেদ। কিন্তু আমি জানি কতোটা ভালোবেসে ধরেছিলাম তোর হাতটা! কতোটা নির্ভরতা, কতোটা বিশ্বাস ছিল তাতে। পারিনি তোকে বুঝাতে সেটা।

সান্ত্বনা শুধু এটুকুই - এ পৃথিবীতে তো অনেকেই অনেককে ভালোবাসে। কিন্তু ক’জন পারে তার ভালোবাসার সাথে এতো সুন্দর সময় কাটাতে কিংবা সেটাকে একান্ত নিজের মতো করে ফিল করতে! কিন্তু আমি পেরেছি, তা তুই আমায় ভালোবাসিস কি না বাসিস। আবার এটাও সত্যি সবাই সবকিছু পায় না। আর তাই তোর হাতটা নিজের করে ধরে রাখতে না পারাটা - না হয় আমি আমার না পাওয়ার খাতাটাতেই লিখে রাখলাম।

তবে হ্যাঁ সৃষ্টিকর্তার কাছে একটা প্রার্থনা আমার সবসময় থাকবে - এমন মুহুর্ত যদি আবার আমার জীবনে কখনো আসে, তাহলে সেই দিনটাতেও যেন আমার পাশে তুই-ই থাকিস...ভালোবেসে...

তুই, আমি আর ঝুম বরষা...আমি সেই দিনটির অপেক্ষাতেই রইলাম...
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

গোলামি চুক্তির কারণে বোয়িং কিনতে বাধ্য হলো সরকার?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মে, ২০২৬ রাত ১২:৫৭


বাসই চলে না , কিন্তু আকাশে ওড়ার বিলাসিতা থেমে নেই। কালের কণ্ঠের এই শিরোনামটা পড়ে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। কথাটায় একটা তিক্ততা আছে, একটা ক্ষোভ আছে, যেটা... ...বাকিটুকু পড়ুন

×