somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাদের হাত ধরে বাংলাদেশে চালু হলো সত্যিকার ই-কমার্স

০৩ রা জুন, ২০১০ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ প্রথম আলো আর ডেইলি স্টারে ডাচ্-বাংলা ব্যাংক একটি অ্যাড দিয়েছে। বলা হয়েছে দেশে অনলাইন বিল-পেমেন্ট সিস্টেম চালু করেছে তারা এবং সরকারের প্রযুক্তি মন্ত্রণালয়ের জনৈক কর্তব্যাক্তি এর উদ্বোধন করবেন।

আরো বলা হয়েছে ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান তাদের অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে বিভিন্ন বিল, চার্জ বা পেমেন্ট গ্রহণ করছেন।
প্রতিষ্ঠানগুলো হলো:

http://www.hutbazarbd.com
http://www.ekushey.com.bd
http://www.desco.org.bd/ebill
http://www.chorka.com

যেকোনো ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং ডিবিবিএল নেক্সাস কার্ড দিয়ে এই প্রতিষ্ঠানগুলোর বিল পরিশোধ করা যাবে। আরো বিস্তারিত জানা যাবে ডাচ্-বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে।
▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒

খবরের বিস্তারিত জানার জন্য ডাচ্-বাংলা ব্যাংকের ওয়েবসাইটে ঢুঁ মারলাম। । ই-কমার্স সংক্রান্ত কোনো তথ্য নেই। ডাচ্-বাংলার সংশ্লিষ্ট নাম্বারগুলোতে ফোন করলাম, কোনো খবর নেই, পিএবিএক্স হয়ে ঠিকই টাকা গচ্চা গেল! প্রায়ই তাদের এটিএম বুথগুলো যেমন আচরণ করে ! এরপর একে একে ঢুকলাম হাটবাজার, একুশে আর ডেসকো তে। চরকাতে ঢোকা যাচ্ছে না।

হাটবাজারের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলাম, জিপি নম্বর। কেউ রিসিভকরলো না। পরের দু'টি নম্বরে ট্রাই করলাম না কারণ ওই নম্বর দু'টি ডিজিটাল সরকারের কু'দৃষ্টি পড়া পিএসটিএনগুলোর RanksTel ও National Phone-এর।

মিনিট দশেক পর ওই নাম্বার থেকে ফোন আসলো রিসিভ করে কথা বললাম। যা জানতে পারলাম তা শেয়ার করার জন্যই এ লেখা।

ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করে প্রডাক্টগুলোর নাম দাম বর্ণনা দেখা যাবে। এবং অর্ডারও দেয়া যাবে। এরপর পেমেন্টের জন্য ভিসা, মাস্টার বা ডিবিবিএল-এর নেক্সাস কার্ড ব্যবহার করা যায়। এরপর তাদের ডেলিভারি টিম গ্রাহকের ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দেবে।
ঢাকার মধ্যে কোনো শিপিং চার্জ নেই। বাইরের জেলায় হলে জায়গার ওপর নির্ভর করে কিছু চার্জ করা হবে। প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানতে চাইলে জানালেন : তারা বিভিন্ন ব্র্যান্ডের প্রডাক্ট সেল করছেন তাই কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট ব্র্যাড প্রস্তুতকারক ওই অভিযোগ গ্রহণ করবেন.. ব্লা..ব্লা..ব্লা... [যদিও এর তেমন কিছু বুঝিনি.:)]

এটাও জানতে পারলাম, আগামী মাসের মধ্যে দেশের যেকোনো ব্যাংকের কার্ড দিয়ে বিল পে করা যাবে।

▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒

দেশের ই-কমার্স যুগের সূচনা হতে যাচ্ছে.. ভাবতে ভালোই লাগছে। দেখা যাক প্রযুক্তির বাজার দেশের বাজারে কেমন জনপ্রিয়তা পায়! এখন অপেক্ষার পালা.. কবে পেপ্যাল বাংলাদেশে এসে আমার মতো ছা'পোষা ফ্রিল্যান্সারকে নানা ঝক্কি থেকে উদ্ধার করবে!!
২০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×