একটি অবৈধ প্রেম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
যতদূর মনে পড়ে একটি ঘুষিই মেরেছিলাম
ঠোঁটের কোণে নাকি রক্তও দেখেছিল প্যাট্রিসিয়া।
সিনেমা হলের আলো আঁধারিতে গ্যাব্রিয়েলের চোখে
নির্লজ্জ কামুকতা আমি দেখেছিলাম ঠান্ডা মাথায়,
চুপচাপ নিজের ক্ষোভ নিজেই গলঃধকরণ করে
অপেক্ষায় ছিলাম ব্যাটাকে হাতেনাতে ধরতে।
রূপোলি পর্দায় আমার উদভ্রান্ত দৃষ্টিকে দুর্বলতা ভেবে
বন্ধুর হাত মুষ্ঠিবদ্ধ আমার স্ত্রীর স্তনে।
আর তখনই মাথাটা দপ করে ওঠে আমার
সিনেমা হলের সীমাবদ্ধ বিস্তৃতিতে স্বল্প অক্সিজেন
নিকোটিনের প্রবল অভাব অনুভবে বিষণ্ণ বিবমিষা
হুট করে উঠে গেছিলাম নিজের আসন ছেড়ে।
আমার অপারগতা নীলাভ ধোঁয়ায় উগরে উগরে
ধ্বংস করছিলাম এতদিনের বন্ধুতা।
গ্যাব্রিয়েল, তোর জন্য বাজি রেখেছিলাম কড়ে আঙ্গুল
পানাশালায় অনেক মারপিট অনেক রাত
কখনো বিমগ্ন চুমুক সোভিয়েত ভদকায়।
আদিম পাপে জেগে ওঠে আদিম ক্রোধ
নিজেকে সামলানোর নিস্ফল সময়ে
আচমকা দৃঢ়তা ডান হাতের মুষ্ঠিতে
আমি আবারো ফিরি প্রেক্ষাগৃহের আসনে।
কুশীলবঃ
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, নোবেলজয়ী কলাম্বিয়ান লেখক।
মারিও বার্গোস য়োসা , নোবেলজয়ী পেরুভিয়ান কবি
প্যাট্রিসিয়া, য়োসার স্ত্রী।
৮টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।