আমি জন্মেছিলাম চর্যাপদের সময়ে
মাৎসন্যায়ের দানবিক উদ্বেগের দিনগুলো
ফণাতোলা অনার্য সাপের মতো
ঘিরে রেখেছিল আমার আকাশ, মহামতি বুদ্ধ।
প্রতিটি পদে,প্রতিটি অক্ষরে এঁকেছি পবিত্র ত্রিপিটক
শান্তির বাণী; নতুন একটা ভাষায় দেখা নির্বাণ সম্ভোগ
প্রচলিত বনেদিপনার কপালে অস্পৃশ্য তিলক টাঙ্গিয়ে
প্রযোজ্য কবিতা আনকোরা নতুন উচ্চারণে।
আমি জন্মেছিলাম ইলিয়ডের প্রায়ন্ধকার মঞ্চে
জন্মান্ধ কবির সুখস্বপ্নে ব্যাপৃত এশিয়া মাইনর
মাথা নুইয়েছিল সেসব শব্দ বোনা দিনে
অমোঘ আঁধারে এখনো উজ্জ্বল আমার মুখ।
হেডিসের পাতালে রানী পার্সিফোনের মতো
সুউচ্চ অলিম্পাস জলপাই আকাশে প্রতিফলন
বিষণ্ণ অ্যাথিনির প্রিয় পাইথনের চামড়ায়
ট্রয়ের পতন আমার অন্ধকার চোখ।
আদিম বীণা-সঙ্গীত সমগ্ন সুরে
আমি জন্মেছিলাম ক্যালিওপির গর্ভে
ডেভিডের গানে তীব্র ভৎর্সনা উপহাস
সম্মোহিত সচেতন ইউরিদাইসের টুকটুকে ঠোঁট।
মৌমাছি জন্মের বিবর্ণ যৌন অবদমনে
নিস্পৃহ সংগীত সৃষ্টির সচেষ্ট অভিলাষ
ডায়োনিসিসের মিথ্যে মাদক গৌরবে
বেজন্মা পুরোহিতের চির বধির কান।
আমিই ছিলাম মেসিডোনিয়ার নিঃসঙ্গ আলেকজান্ডার
রাজ্যজয়ের নেশা সে কোকেনের মগ্ন অসারতা
ভারতের রাজকুমারীর সলাজ চোখে ভয়ার্ত পশ্চিম
পারস্যের নিজস্ব গোলাপে দেখা টলেমির ভবিষ্যৎ।
মিশরের বেমক্কা বসন্তে আচমকা উত্তুরে বাতাস
মানব শরীরের পচনশীল অবশেষে সোচ্চার পৌরষ
সংজ্ঞাহীন বন্ধ্যা ইওরোপের উষ্ণ জল
নিমেষে নামায় সন্ধ্যা বর্গীওয়ালা দেশে।
বারবার ফিরেছি আমি অসাধারনের প্রতিমায়
নমস্য শরীর, আঙ্গুলে গুনেছি পেত্রার্কের সনেট
সমস্ত সৃষ্টি অসম্ভব মৃত অস্থিরতায়
জ্বলেছে আগুন এই পৃথিবীর চিরায়ত বাস্তবতায়।
নিমগ্ন জাহাজের নাছোরবান্দা ক্যাপ্টেনের মতো
আমি বারবার জ্বেলেছি দিগন্তের আগমনী প্রদীপ
ঠোঁটের কোণে যদিওবা না চেনার উপহাস
প্রসারিত দৃষ্টি শব্দ সমুজ্জ্বলে সাক্ষী আমার জন্মান্তরের।
আলোচিত ব্লগ
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।