somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এফ এম রেডিওর সেই গান গুলো

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ২০০৯ সন।তখন সপ্তম শ্রেণীতে পড়ি। ঝালকাঠি সদরে বাসা। বাসার পাশে বাসস্ট্যান্ড।মাদ্রাসায় যাবার সময় বড় একটা চৌম্বক দড়িতে বেধে টেনে নিয়ে যেতাম স্টান্ড এর ভেতর যেদিকে গাড়ি সারায় ওদিক থেকে। লোহা যা পেতাম জমিয়ে বিক্রি করতাম।আর বিকেলে ক্রিকেট খেলে তার খুঁজতাম। তামার দাম তখন বেশি ছিলো। এরকম করে আর বাবার পকেটে হামলা চালিয়ে দিন চলত। প্রায়ই শহরে যেতাম সাইকেল নিয়ে ঘুরতে। সিনেমা হলের গলিতে ছিলো সারি সারি মোবাইলের দোকান। বিশ টাকা দিয়ে ১ জিবি মেমোরিতে গান ছবি ভরতে যেতাম। কখনো যেতাম সিডি আনতে। হঠাৎ একদিন নজরে পড়লো সুন্দর ডিজাইনের প্লাস্টিকের মোবাইল। প্রথমে ভাবছিলাম বাটন টিপলে ট্যাও ট্যাও করে ঐ মোবাইল। পরে দোকানদার বলেছিলো ওটা রেডিও। তখন বাড়িতে বড় বড় ক্যাসেট ছিলো।যেটার ভেতর ক্যাসেট প্লেয়ার ঢুকিয়ে চালাতে হত। মাঝে মাঝে ক্যাসেটের ফিতা পেঁচিয়ে গেলে ক্যার ক্যার শব্দ আসত। সেই ক্যাসেট দিয়েই রোজার মাসে ইফতারির সময়ে রেডিও শুনতাম।প্রতিদিন রাতের খবর শুনতো আব্বু। এর বেশি রেডিও সম্পর্কে ধারণা ছিলো না। দোকানদার বল্ল এফ এম রেডিও। দাম জিজ্ঞেস করলে বলেছিলো ১৫০,২৫০ ও ৩০০ টাকার আছে। ১৫০ টাকা দিয়ে নিয়ে আসছিলাম। রাতে ঘুমুতে যাবার সময় সাথে পাওয়া ইয়ারফোন দিয়ে নিঃশব্দে চালু করলাম। তারপর চ্যানেল ঘুরাতে ঘুরাতে কানে বেজে উঠলো নিটোল পায়ে রিমিকিঝিমিকি, রেডিও ফূর্তি ৮৮.০। সেই থেকে এফ এম যুগের সাথে পরিচয়।এরপর প্রাই আব্বুর হাতে ধরা পড়ার পরে ভেঙে ফেলত।আবার টাকা জমিয়ে কিনে আনতাম।সেই সময় থেকে ২০১৫ পর্যন্ত রেডিওতে শোনা গানগুলো
★নিটোল পায়ে রিমিকিঝিমিকি - ফুয়াদ
★তুমিহীনা দুপুরে - ফুয়াদ ফিচারিং সিমিন
★ আমার সাথে চল - ফুয়াদ
★ গাইবো না আর কোন গান - ফুয়াদ ফিচারিং সুমন এবং অনিলা
★ স্বপ্নগুলো তোমার মত - ফুয়াদ ফিচারিং সুমন ফিচারিং অনিলা
★দ্বীপ নেভার আগে- ফুয়াদ
★মন ভালো নেই - ফুয়াদ
★ ভালবাসি - তপু
★বন্ধু - তপু
★ মেয়ে - তপু
★ একটা গোপন কথা - তপু
★টিপ টিপ বৃষ্টি - ডি রকস্টার শুভ
★আকাশ - ফুয়াদ ফিচারিং ডি রকস্টার শুভ
★যা বৃষ্টি - ডি রকস্টার শুভ ও টুম্পা
★এখনো আমি - সুমন অনিলা
★ চাইতেই পারো - অর্থহীন সুমন
আরো কত গান।
সব মনে নেই।আপনার মনে থাকলে বলে যান।সংগ্রহ করবো। সেই স্মৃতিময় সময়ের গানগুলো আজও অমর হয়ে আছে।আর নব্বইয়ের দশকে যাদের উঠতি বয়স তারাতো আইয়ুব বাচ্চু, জেমস,সহ সোনালী জগত পেয়েছে। আমরা ২০০৮ থেকে গানের আরেকটা জগৎ পেয়েছি তপু,অনিলা,সুমন,শুভ, জয় শাহরিয়ারদের গানগুলো। ব্যান্ডের গানের তো অভাব নাই।তাহসান, মিনারের গানও বিশেষ করে মিনারের সাদা গানটা। আপনার স্মৃতিতে থাকা বাংলা এই প্রজন্মের গানগুলো বলে যান।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×