somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংরেজি বিভাগ ১৬-১৭ বর্ষ

৩০ শে মার্চ, ২০২১ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্লানি মুছে গেলে পরে এসো,
এ ভাঙ্গা প্রাচীর বাঁধা হয়ে দাড়াবেনা।
লেকের পাড়ে বকুল ফুল কুড়োতে নিও।
বৃষ্টির দিনে কদম ফুলটি দিও।

এ কারাগার আমাকে ভালবাসে।
কারাপ্রহরী আমার মস্তিস্কে ঘৃণার বীজ বপন করে।
আমার প্রেম নেই ভালবাসা নেই,
আমি আমার শ্রেণী কক্ষে অসহায় বোধ করি,
যখন তারা আমার জানতে চাওয়ার টুটি চেপে ধরে,
তখন ব্লাকবোর্ডের উপর থেকে সিনিয়রদের এঁকে যাওয়া
এবড়োথেবড়ো শেক্সপিয়ার আমাকে উপহাস করে।
চসার ক্যান্টাবেরির সন্ধ্যা দেখে,
আমার চতুর্দিক থেকে গালি ভেসে আসে,
এ গালি আমাকে সাহিত্য শেখায়।

আমি গালি শিখি,আমার বইয়ের পাতায় ভেসে ওঠে
তোমার উষ্ণ ঠোঁটের গল্প,
তোমার মৌনতার অধ্যায় তারা লুকিয়ে ফেলে।
তোমার স্নিগ্ধতা পড়তে গেলে বলে
তোমাকে চাকুরি করতে হবে।
এই নাও পড় বিসিএসের জন্য পড়,
চটি বইয়ে জন্মের সাল ছন্দ আকারে দেয়া আছে।

আমি যেদিন শেক্সপিয়ারকে দেখি
সিনিয়রদের পেন্সিলে আঁকা তার টাক মস্তক
আমি হেসে ফেলি
আমার হাসি আমার জন্য গালির আশির্বাদ নিয়ে আসে
এরপর আমি তোমার জন্য হাসি,তাও গালি হয়ে যায়।
আমার মস্তিস্কে একরাশ গালি ধু ধু করে ঘুরপাক খায়
বিশ্বরোডে চলা নিয়ন্ত্রণহীন ট্রাকের মত আমার গায়ে বিধে।

আমি নতুন করে ম্যানার শিখি
আমি শিখি চুল তেল দিয়ে ভাজ করে রাখা,
আমি শিখি রোবটের মত হাটা,
আমি শিখি চুপ করে বসে থাকা,
আমি শিখি পরাধীনতা,
আমি শিখি চাটুকারিতা,
আমি শিখি গালি আর ভৎসনা,

আমাকে নতুন শেখানো হয় কিছু নিয়মঃ-
আমাকে শেখানো হয় প্যান্টশার্ট পরে ফুলবাবু হয়ে থাকা,
আমাকে শেখানো হয় পহেলা ফাল্গুনে আবদ্ধ থাকা,
আমাকে শেখানো হয় একগাদা চাকরির খবর,
আমাকে শেখানো হয় শিক্ষকদের দেরী হলেও আমার দেরী না হওয়া,
আমা শেখানো হয় নিজ দ্বয়িত্ব নিজে পালন করতে শেখা,
যেমন ধরুনঃ-
আমার ক্লাস আমাকেই তাদের থেকে আদায় করতে গিয়ে গালি খাওয়া,
আমার বই, আমার কলম , আমার খাতা সাথে রাখা,
আমার কান তাদের গালি শোনার জন্য প্রস্তুত রাখা।



অথচ
আমাকে কখনো বলা হয়নি তুমি শেলি,ওয়ার্ডস ওয়ার্থ হও,
আমাকে কখনো বলা হয়নি তুমি উচ্ছল হও,
আমাকে কখনো বলা হয়নি তুমি প্রকৃতির সাথে শেখো,
আমাকে কখনো বলা হয়নি তুমি চোখে চোখ রেখে কথা বল,
আমাকে কখনো বলা হয়নি তুমি ভালবাসো প্রচন্ড ভালবাসো,
আমাকে কখনো বলা হয়নি তুমি সিলেবাসের বাহিরের জগৎ দেখো,
আমাকে কখনো বলা হয়নি তুমি মানুষের জীবন দর্পন আঁকো।

তারপর যখন আমি টিকটিকির মত টিকটিক করে উঠি ,
তারা আমার ভেতর একটি চাকুরিজীবি দেখতে পায়।
হো হো করে আশীর্বাদ করে!
বলে তুমি চাকর,চাকরিজীবী!
তোমার আজ একটি পরিচয় দাড়ালো,
তুমি চাকর হতে পেরেছো।
আমার শেক্সপিয়ার আমাকে দেখে হাসে।
সিনিয়রেদের পেন্সিলে আঁকা এবথেবড়ো শেক্সপিয়ার।
আমার প্রেমিকা হাসে দু’টি সন্তানের জননী হয়ে।
ভৎসনা ছুড়ে মারে, বলে আরেকটু আগে চাকর হতে।

আমি গালির বন্যায় ভেসে যাই,
গালির স্রোত আমাকে উপহাস করে,
আমার মস্তিস্ক বলে এটা তোমার শিক্ষক না
শিক্ষক গালি দেয়না,
আমার কান,চোখ সত্য উপস্থাপন করে
আমি বিশ্বাস করতে বাধ্য হই।

লাল দেয়ালের পলেস্তারা খসে পড়ার শব্দে
একটি পাখি কার্নিশ ধরে উড়ে যায়।
আমি ছটফট করি ডানাহীন,
আমার টুটি চেপে ধরে রেখেছে
একগুচ্ছ গালি ও সার্টিফিকেটধারী গালিবাজ।

১৬ই চৈত্র, ১৪২৭
নবদ্বীপ-বসাক লেন।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ২:২১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

×