কি বেমালুম এক পরিভাষা মুদ্রিত তোমার নয়নে,
আমার ব্যাংক রশিদের ক্রমিক নাম্বার জড়ো হয়নি তখনো,
আমলা তকমায় পরিচিত হবার পর
তোমার পরিভাষা খানিকটা সহজ করে দিয়েছিলে।
ব্যাংক রশিদের নাম্বারই নাকি এর সার্থকতা।
ফাল্গুরেন পরে চৈত্রের তাপদহ খরস্রোতা নদীকে বড় করে তোলে।
আরেকটু প্রমোশনের পর
বর্ষার মতো পড়তে লাগলে আমার উপর।
আমি তখনো রশিদটা শক্ত করে আঁকড়ে থাকি,
ভিজে না নষ্ট হয় আবার।
নবদ্বীপ বসাক লেন
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২১ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


