
রাত্রির প্রজনন থেকে যখন বুলেট ছুটে আসে
অস্থির চারিদিক দেয়ালে বন্ধী রক্তাক্ত আর্তনাদ
কেউ কেউ তখন নিশ্চুপ হয়ে আছেন লেপ কাঁথার নীচে
পাশে নির্জীব হয়ে বসে আছে ভালোবাসা।
মিলিটারি যখন সদর রোড ধরে নিয়ে আসে মৃত্যুর বৃষ্টি
তখনও প্রিয়জন জানেনা তাদের পরিনাম।
পুলিশের গুলি শেষ হয়ে আসলে কালো রাত্রি পূর্ণতা পায়,
খোয়ারের নীচে, দরজার কপাটে ঝুলে থাকে নিশ্চুপ আর্তনাদ।

জীবন্ত কেউ কেউ বসে থাকে তার মৃত ভালবাসার কাছে
শত রজনী পার করা কেউ কেউ তখন দেখে
তার মৃত সন্তান, স্বামী নির্জীব পড়ে আছে
শাঁই শাঁই শব্দে তখন ছুটে চলছে মৃত্যু দূতেরা।
এই সেই কালোরাত্রি
বিষাদের ঘনঘটা যেখানে শুরু হয়
হাহাকার আর সফেদ প্রতারকের গুলিতে
মুষ্টিমেয় কিছু রাজাকারের রূপকথার রাজ্যে।
ছবিঃ গুগল
১২ই চৈত্র, ১৪২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


