বাংলা তারিখ ব্যবহার
১৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতবছর নববর্ষের শুরতে প্রতিজ্ঞা করেছিলাম প্রতিদিন বাংলা সন ব্যবহার করবো। সেই থেকে গতকাল পর্যন্ত এমনকি আজও বাংলা তারিখ ব্যবহার করে চলছি। দুটো টিউশ করাই ঢাকায়, ওদের বাংলা হাতের লেখার খাতায় এবং পড়ার ডায়েরিতে প্রতিদিন বাংলা তারিখ ব্যবহার করেছি। প্রথম দিকে ওরা এ নিয়ে কতশত প্রশ্ন করেছে। বাংলা সন এত কম কেনো? কবে থেকে আসছে? পহেলা বৈশাখ, বর্ষবরণ নিয়ে প্রশ্ন করে গেছে। খ্রিস্টাব্দ ও খ্রিষ্টপূর্বের কাহিনি বলেছি। সম্রাট আকবরের কাহিনি। সূর্য মাস ও চন্দ্র মাস নিয়ে বলেছি। এসব কিছুই বেশি প্রশ্ন পেয়েছি দ্বিতীয় শ্রেণীর ছাত্রর কাছ থেকে। ওর জানার বিপুল আগ্রহের কাছে মাঝে মাঝে হেরে যাই। আমার জানার বাইরে ওর কতশত প্রশ্নে জর্জরিত হয়ে যাই। এ বছরটাও বাংলা তারিখ ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাবো।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন