অরূপা,
তোমার জন্য আমার একরাশ গোলাপ ফুল।
অরূপা,
তোমার জন্য আমার দিঘীর নীল পদ্ম।
অরূপা,
তোমার জন্য আমার ঢেউহারা নদীর কূল।
অরূপা,
তোমার জন্য আমার ডায়েরী ভরা গদ্য।
অরূপা,
তোমার জন্য আমার গীটারের ছেঁড়া তার।
অরূপা,
তোমার জন্য আমার চোখে আজ সানগ্লাস।
অরূপা,
তোমার জন্য আমার সস্তার মণিহার।
অরূপা,
তোমার জন্য আমার খাতাটা হল ক্যানভাস।
অরূপা,
তবু বোঝ না তুমি আমার দীর্ঘশ্বাস।
তোমার জন্য আমার গোটা জীবনটাই।
অরূপা,
তোমায় ভেবে কাটছে এখন মাস।
বলছি তাই সত্যি করে তোমাকে আমার চাই।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



