কখনো ভাবি নি রুপু,
এমনি করে চলে যাবে তুমি।
অবহেলায় দূরে সরিয়ে দেবে,
ছেড়ে যাবে তোমার প্রেমিকভূমি।
অবজ্ঞায় দৃষ্টি সরিয়ে নেবে,
এমনি করে চলে যাবে তুমি।
পাথরে ফুটিয়ে খুনে গোলাপ,
নেশা ধরিয়ে রাতের আলাপ,
ভুলে যাবে আমায় এত সহজে?
ভালোবাসার মাতাল করা ঘ্রাণে,
ঠুনকো আবেগের বশে কাছে টেনে,
এমনি করে চলে যাবে তুমি।
চোখে সুতীব্র আকর্ষণ তোমার,
নিজেকে রাখতে পারি নি ধরে আর।
মেলে ধরেছি নিজেকে অবনত,
ঢেলে দিয়েছি প্রেম ছিল যত।
এভাবে ভেঙে দিলে আমার বিশ্বাস?
তোমার মনে মনে এই ছিল অভিলাষ?
তোমার সকল গানে, সকল অভিমানে,
পাশে দাঁড়িয়েছি, হাত বাড়িয়েছি নির্বিঘ্নে।
কখনো ভাবি নি রুপু,
এমনি করে চলে যাবে তুমি।
সারা বিশ্ব করেছি তন্ন তন্ন,
খুঁজে আনতে তোমারই জন্য
এক জীবনের নিঃস্বার্থ ভালোবাসা।
তোমায় নিয়ে গান বেঁধেছি,
রাত জেগেছি, কত কাব্য রচেছি।
তোমায় দেয়া আমার সকল সময়,
করে দিলে পুরোটাই অপচয়।
আমি তোমার ক্ষণিকের মোহ,
মুহূর্তের আবেগঘন আবহ।
তোমার স্মৃতিতে আমার ঠাঁই নাই,
কত সহজেই বলে দিলে তুমি তাই।
এমনি করে চলে যাবে তুমি।
ছেড়ে যাবে তোমার প্রেমিকভূমি।
কখনো ভাবি নি রুপু,
কখনো ভাবি নি এমন করে
তুমি চলে যাবে দূরে বহুদূরে।
কখনো ভাবি নি রুপু...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



