অভিমানী মেয়ে
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ উড়ুক ছাদে মন খারাপের ঘুড়ি,
আজ কবিরা সব চিবুক বসে মুড়ি।
আজকে আমার অভিমানের পালা,
আজকে কবিরা ঠেলা সামলা।
কেন আমায় নিয়ে গান লেখোনি?
রচোনি কোন কাব্য?
কেন আমায় নিয়ে ভাব ধরোনি?
লেখোনি শ্রাব্য-অশ্রাব্য?
এতই কি ফেলনা আমি?
এত সহজে পেয়ে যাবে?
এতই ভুল করোনা কবি,
এতে করে পরে পস্তাবে।
হাতে আমার রেশমী চুড়ি,
খোঁপায় গুজেঁছি কদম।
লিখতে পারতে ভূরি ভূরি,
কোথায় তোমার কলম?
এই দেখোনা কাজল মেখেছি
টানা টানা দু’চোখে,
এই দেখোনা রঙ দিয়েছি
কমলাকোঁয়ার ঠোঁটে।
চেয়েই দেখো মুখটা আমার
লাগছে কি নিষ্পাপ!
ছুঁয়েই দেখো আজকে একবার
কতোটা ছড়াই তাপ!
তবুও কেন আমায় ঘিরে
আসে না মাথায় লাইন?
এসো কবি আমার নীড়ে,
দিতেই হবে ফাইন!
কবি তুমি বড্ডো বেরসিক,
প্রেম করো না কয়দিন?
আমার দিকে চোখ পড়ে না?
চাইছি তোমায় বিরতিহীন!
আজ আমার খুব মন খারাপ,
খুব করেছি রাগ,
চাইছি কবি করুক আলাপ,
এসে রাগটা ভাঙাক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন