প্রিয়তমা,
চিঠিটা তোমায় অনেক যত্ন করে কষ্ট নিয়ে লেখা।
হয়তো মোদের এটাই ছিল শেষ দেখা!
জানি না এ চিঠি তোমার হাতে উঠবে কি না।
খাম সরিয়ে ঘাম ঝরিয়ে তোমার চোখ পড়বে কি না।
এ চিঠিতে আমি কোন ভাষণ লেখি নি,
কালজ্বয়ী কবির কবিতা তুলি নি,
শুধু জানিয়েছি যে তোমায় আজও ভুলি নি।
এ চিঠিতে আমি পাঠিয়েছি আমার বিষ শ্বাস!
আমি পাঠিয়েছি প্রেমের নির্ভেজাল বিশ্বাস।
আরও পাঠিয়েছি খামভর্তি করে অতি দীর্ঘনিঃশ্বাস।
এ চিঠি খুললে তুমি আমার কষ্টের স্বাদ পাবে,
অভিমানের বুকফাটা আর্তনাদ পাবে,
তবে ভালোবাসাটা একদম নিখাদ পাবে।
নীল খামের লাল চিঠিখানি জানি না তোমায় ভাবাবে কতখানি।
আমার আবেগের সাজানো বাণী জানি না তোমাকে কাঁদাবে কতখানি।
এটুকুই শুধু জানি অপরাধ আমার ছিল যতখানি,
তুমি তার চেয়ে বহুগুণে অভিমানী।
তবুও ভালোবাসার নামে তোমার ক্ষমাই এখন কাম্য।
প্রেমের আদালতে বিচারক তুমি যে মহামান্য!
আমার প্রিয়তমা,
করবে না আমায় তুমি ক্ষমা?
তবে বানাও আমায় তোমার প্রেমের যাবজ্জীবন আসামী।
ইতি,
তোমার আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




