somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলা ২০১৫

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইমেলায় সাধারণত দুই ধরণের লোক যায়।
১) যারা বই কেনে।
২) যারা বই পড়ে।
এছাড়া যারা যায় তারা ঠিক বইমেলায় যায় বলা ভুল হবে। বলতে হবে তারা মেলায় যায়।
তো একরাশ ধূলোর পাশাপাশি এবারের মেলায় যেটা সবচেয়ে ভালো ব্যাপার তা হল মেলার পরিসর। মেলার পরিসর আমার কাছে গতবারের তুলনায় দ্বিগুণ লেগেছে। লিটল ম্যাগের স্টলের সংখ্যাও বেড়েছে। সেই সাথে বেড়েছে লেখক আড্ডার সংখ্যা। তবে সিকিউরিটি অনেকটাই হালকা হয়ে গেছে আর ফুটপাতে কোন স্টল চোখে পড়ে নি। এছাড়া গতবারের মতোই প্রয়াত সাহিত্যিকদের ব্র্যাণ্ডিং করে চলা প্রকাশনীগুলো এবারও স্টল সাজিয়েছেন নন্দিত সাহিত্যিকের স্থিরচিত্র দিয়েই। ই-বুক ডাউনলোডের অ্যাপসের বেশ কিছু স্টলও দেখলাম। যেমন- ঘূণপোকা, সেই বই। মেলায় ফ্রি ওয়াইফাই সুবিধা দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের a2i অর্থাৎ access to information technology। ১০ এমবিপিএস আনলিমিটেড প্যাকেজের এই সুবিধা ভোগ করা যাবে বিনামূল্যে a2i স্টলের ২০০ মিটার সীমার মধ্যে। বইমেলা উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল দিচ্ছে তাদের মেম্বারশীপের উপর ১০% ডিসকাউন্ট আর রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান টেলিটক দিচ্ছে কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাত্র ৫০ টাকা মূল্যমানের নতুন সিম প্যাকেজ "বর্ণমালা"।
এবার ব্যক্তিগত কিছু বলি। এবারের বইমেলায় টার্গেট নিয়েছি ২৮ দিন উপস্থিত থাকার। এক বন্ধু জানতে চেয়েছে, "কি মজা পাস বইমেলায় গিয়ে?" আমি বলেছি, "বইমেলায় আমি দুটো জিনিস দেখতে যাই। ১) বই, ২)মানুষ।" সত্যিই তাই! বইমেলায় বই কিনতে আসার লোক যতজন তার দ্বিগুণ বই দেখতে আসে আর যতজন বই দেখতে আসে তার দ্বিগুণ আসে মেলা দেখতে। আর পাশাপাশি সেলফি তো চলছেই। নতুন একটা চল শুরু হয়েও যেতে পারে "স্টলফি"। অনেককেই দেখলাম যে স্টল পছন্দ হচ্ছে তার সাথেই সেলফি তুলছেন। তবে হরতাল-অবরোধ আর সবেমাত্র শুরু বলে সেরকম জনসমাগম চোখে পড়ে নি। কিছু স্টল এখনো সাজগোজে ব্যস্ত। তো আমি কিছুটা দয়াপরবশ হয়ে যেসব স্টলের হ্যাণ্ডসাম সেলসম্যান আর কিউট সেলসগার্লরা ঝিমুচ্ছিলেন তাদের জাগিয়ে তুলে তাদের বইগুলোর ধুলো ঝেড়ে দিলাম। অন্তত বই দেখার জন্যও কেউ স্টলে এসেছে দেখে তারা ধন্য ধন্য করে উঠল। তারপর মেলা তো শুরু, পরে কিনব বলে কেটে পড়ি।
এভাবেই কেটে গেল বইমেলার প্রথম দুটি দিন :)
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×