somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নবীনদের জন্য সুযোগ!!!

১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুরন্ত শৈশবের আনন্দ থেকে যারা বঞ্চিত, পরিবারের আদর-ভালোবাসা থেকে যারা বঞ্চিত, সুশিক্ষার আলো থেকে যারা বঞ্চিত মূলত তাদেরই আমরা সভ্যভাষায় পথশিশু বা আরো নির্দিষ্ট করে সুবিধাবঞ্চিত শিশু বলে থাকি। এদের নিয়ে অধিকাংশের ভাবনাই মিডিয়ায় লেখালেখি পর্যন্তই সীমাবদ্ধ। তবে শত সীমাবদ্ধতার মাঝেও এদের নিয়ে কাজ করে যাচ্ছে একটি প্রতিষ্ঠান ‘বিদ্যানন্দ’। একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে বিদ্যানন্দ অসামান্য ভূমিকা রাখছে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে। বিদ্যানন্দের কাজগুলোর মধ্যে রয়েছে-
১। মৌলিক পর্যায় থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা কার্যক্রম।
২। সর্বসাধারণের জন্য আট হাজারেরও অধিক বই সম্বলিত সমৃদ্ধ পাঠাগার।
৩। অভাবী ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ।
৪। শিশুদের স্থিরচিত্র লেমিনেটিং করে তাদের হাতে তুলে দেয়া।
৫। মেধাবীদের বৃত্তি প্রদানসহ সকল শিক্ষা উপকরণ বিনামূল্যে সরবরাহ।
৬। নবীন কবি-লেখকদের লেখা নিয়ে বিনামূল্যে বই প্রকাশনা।

সবচেয়ে আনন্দের বিষয় এই কাজগুলো বিদ্যানন্দ করে চলেছে সারা বছরজুড়ে। এ বছর বইমেলায় তারা প্রকাশ করে ২০ জন নবীন গল্পকারের গল্প সংকলন ‘শব্দভূক’ ও ১০০ জন নবীন কবির কবিতা সংকলন ‘মেঘক্রান্তি’। এরই ধারাবাহিকতায় নবীন লেখকদের উৎসাহিত করতে বিদ্যানন্দ আরো দুটি বই প্রকাশের কাজ হাতে নিয়েছে। বিদ্যানন্দ তাদের এই সবগুলো কাজ চালিয়ে যাচ্ছে তাদের স্বেচ্ছাসেবক শ্রম ও অর্থের বিনিময়ে। তাই আপনারা যারা ভালো লিখেন কিন্তু এখনো বই প্রকাশের সাহস করে উঠতে পারেন নি পাঠিয়ে দিন আপনার সেরা লেখাটি বিদ্যানন্দের টেবিলে। অভিজ্ঞ বিচারক প্যানেল নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের লেখাগুলো বাছাইয়ে। আপনার লেখাটিই হয়তো হাসি ফোটাবে হাজারো সুবিধাবঞ্চিত শিশুর মুখে, তাদের হাতে তুলে দেয়া যাবে ঈদের নতুন জামার আনন্দ। তাই আর দেরি কেন? আজই পাঠিয়ে আপনার সেরা লেখাটি।

বিস্তারিত ইভেন্টেঃ
https://www.facebook.com/events/1554629101454392

লিখতে পারেন না তবু অবদান রাখতে চান শিশুদের জন্য। আপনি যদি ভালো আঁকতে পারেন বিদ্যানন্দের বইয়ের প্রচ্ছদ এঁকে পাঠিয়ে দিন। বইয়ের নাম হিসেবে আপনার পছন্দের নামটি ব্যবহার করুন।

বিস্তারিত ইভেন্টেঃ
https://www.facebook.com/events/514712708666748

বিদ্যানন্দ সম্পর্কে জানতে দেখতে পারেনঃ
https://www.facebook.com/video.php?v=800252593343233
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

BNP কেও আওয়ামিলীগের মত নিষিদ্ধ করা যায়...

লিখেছেন অপলক , ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৩



আমাদের দেশে দারুন কিছু ঘটনা আমরা সাদরে গ্রহন করেছি, যদিও সেগুলো স্পষ্ট অপরাধ।

উদাহরন স্বরুপ:
১. কেউ অবৈধভাবে টাকা ইনকাম করল, সেই কাল টাকা সাদা করার সুবিধা দেওয়া হত, দেয়া... ...বাকিটুকু পড়ুন

অলৌকিক ঘটনায় ভরপুর আল ইসরা ওয়াল মিরাজ - ১ম পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


...................................মহাশুন্যে উর্ধালোকে ভ্রমনের একটি কাল্পনিক বাহন.
পোস্টের শুরুতেই এখানে প্রচ্ছদে থাকা ছবিটি সম্পর্কে বিনয়ের সঙ্গে পরিষ্কার করতে চাই এই ছবিটি কোনো
বাস্তব ঘোড়া বা জীবজন্তুর রূপ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

উনার কি এখন নতুন পি,এইচ,ডি করা লাগবে? ;) (সাময়িক)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৫

সামু যাকে চিরতরে নিষিদ্ধ করেছে, তাঁর কথা বলছি। তিনি আমেরিকান কোন নামকরা বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তিবিদ্যায় পিএইচডি করেছেন বলে শুনেছি। অথচ, সেই বিদ্যা এখন কাজে লাগছে না দেখছি!!! সামু'র 'গার্বেজ' সফটওয়্যার... ...বাকিটুকু পড়ুন

=তোকে হলুদ ফুলের শুভেচ্ছা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৫ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৩


হিমু,
কেমন আছিস? হলুদ ফুলের শুভেচ্ছা নিস
নিস শিশিরের স্নিগ্ধতা;
নিস কুয়াশার হিম আবেশ, মনে মাখিস
কেমন আছিস? আছিস কোথা?

এন্তার প্রহর গেল পেরিয়ে;
নিচ্ছিস না আর মনের খোঁজ,
কোথায় তুই গেলি হারিয়ে?
তুই কী জানিস, তোকে... ...বাকিটুকু পড়ুন

নেপালকে বাংলাদেশ হতে দিতে চান না সুশীলা কারকি !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৫


নেপালের ইন্টেরিম সরকারের প্রধান উপদেষ্টা সুশীলা কারকি সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। তিনি বলেছেন, নেপালের পরিস্থিতি যেন বাংলাদেশের মতো না হয়, সে ব্যাপারে তিনি সতর্ক থাকবেন। এই কথা... ...বাকিটুকু পড়ুন

×