somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপ্রাসঙ্গিক লেখা

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিখতে গিয়েও কলম থেমে যায়।
কি দরকার এসব প্রতিবাদ লেখায়?
তাই দেখেও না দেখে থাকি,
শুনেও না শুনে থাকি,
জেনেও না জেনে থাকি।
এদিকে মানবাধিকার কমিশন মাথা তুলে দাঁড়ায় সংবাদমাধ্যমের দ্বারে
আর টক-শোতে পক্ষ-বিপক্ষ পরস্পরের মুণ্ডুপাত করে কথার ধারে।
আবার প্রতিবাদে উত্তাল হয় শাহবাগ,
মানববন্ধনে সরগরম হয় প্রেসক্লাব।
নতুন ইস্যু নিয়ে জ্বালাময়ী স্ট্যাটাস দিয়ে
জাতে উঠে আসে ফেসবুক প্রজন্ম।
আর কর্তৃপক্ষ হলুদ সাংবাদিকের মাইকে ঘোষণা দেন
“খুনীদের খুঁজে বের করা হবে অমুক দিনের মধ্যে।”
পরপরই আসে তিন সদস্যের তদন্ত কমিটির ঘোষণা।
এবং সপ্তাহ না ঘুরতেই থেমে যায় সব আলোচনা।
আমি এসব দেখি,
আমি এসব শুনি,
আমি এসব জানি।
তাই চোর অপবাদে সিলেটে রাজন
কিংবা খুলনার পায়ুপথে বায়ুযোগে রাকিব
কাউকে নিয়ে আমি কিছু লিখি না
আর লিখেই বা কি লাভ হত?
সেই তো সপ্তাহখানেক
মাতম হল, শোকসভা হল, স্মরণসভা হল এই কম কিসে?
এও বা ক’জনের ভাগ্যে জোটে নির্বিকারত্বের দেশে?
মরে গিয়ে ওরা বরং বেঁচেই গেছে!
আমি তাই ওদের নিয়ে লিখি না।
নীল আকাশে মেঘের ছুটোছুটি
অথবা প্রেমের সাথে মিষ্টি খুনসুটি
এসব নিয়েই লিখি।
ওসব প্রাসঙ্গিক বিষয়ে আমি তাই লিখি না।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিতীয় তলার মানুষ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৩

আমাকে সবাই সম্রাট বলে ডাকে।
নামটা আমি নিজে রাখিনি।
নাম মানুষকে দেওয়া হয়—যাদের কেউ মনে রাখে।

সম্রাট শাসন করে।
আমি শুধু অধিকার করে নিয়েছিলাম—
কারও না থাকা জায়গাগুলো।

আমি ভবঘুরে—এই শব্দটা মানুষ ব্যবহার করে
নিজেদের অপরাধবোধ ঢাকতে।
কারণ... ...বাকিটুকু পড়ুন

ভৌতিক নয় গোয়েন্দা কাহিনী বলা যেতে পারে

লিখেছেন রাজীব নুর, ২০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৬



আমি গভীর ঘুমে। ঘুম আসে ক্লান্তি থেকে।
সাধারনত অপরিচিত জায়গায় আমার একেবারেই ঘুম আসে না। অথচ এই জঙ্গলের মধ্যে পুরোনো বাড়িতে কি সুন্দর ঘুমিয়ে গেলাম। পাহাড় ঘেষে ঠান্ডা... ...বাকিটুকু পড়ুন

জোকস্ অফ দ্যা-ন্যাশান!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০২

ঢাকা থেকে কুয়াকাটা যেতে এখন পদ্মা সেতু, পায়রা সেতুসহ ৯–১০টা সেতু পার হতে হয়। ভয়ংকর ব্যাপার! একের পর এক সেতু! মানুষ আর ফেরিতে কষ্ট পায় না, ২৪ ঘণ্টা নষ্ট করে... ...বাকিটুকু পড়ুন

খেলাধুলা কি পেটে ভাত দেয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৫২


যখন এই ব্লগটি লিখতে বসেছি, তখন বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে বিশাল কেলেঙ্কারি বেঁধে রয়েছে। এক শ্রেণির ভুয়া জাতীয়তাবাদীদের চক্করে পড়ে আবেগী জনগণ হাততালির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের মুখে... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সংসদ নির্বাচন: যেভাবে ভাগ হতে পারে ৩০০ আসন

লিখেছেন নতুন নকিব, ২১ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৮

২০২৬ সংসদ নির্বাচন: যেভাবে ভাগ হতে পারে ৩০০ আসন

ছবি সংগৃহিত।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক বাস্তবতার মধ্য দিয়ে। দীর্ঘ এক... ...বাকিটুকু পড়ুন

×