বন্ধু ২
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনটাকে যে সইতে পারে;
মনের কথা কইতে পারে
বন্ধু তারেই কয়।
দুঃখকে যে দূরে সরায়;
সুখের কথা মনে করায়
বন্ধু তারেই কয়।
স্বার্থ ছাড়াই ভালো যে বাসে;
প্রয়োজনে থাকে যে পাশে
বন্ধু তারেই কয়।
আঁধারে যে দেখায় আলো;
কালোরে যে বানায় ভালো
বন্ধু তারেই কয়।
একাই নেয় যে মনের ব্যথা;
ভাগ করে নেয় সকল কথা
বন্ধু তারেই কয়।
জীবনের আয়োজনে সাক্ষী যে হয়;
জীবনের প্রয়োজনে রক্ষী যে হয়
বন্ধু তারেই কয়।
যে থাকে সকল বিবাদ ভুলে;
যে থাকে উৎসবেরই উৎসমূলে
বন্ধু তারেই কয়।
মনটাতে যে সুখ ছড়ায়;
ভালোবেসে বুকে জড়ায়
বন্ধু তারেই কয়।
যার সাথে হয় মান-অভিমান;
যার সাথে আড্ডা-হাসি-ফান
বন্ধু তারেই কয়,
বন্ধু তারেই কয়।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন