somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলে ভরা ব্লগের তথ্য , কেমন করে পাবেন পথ্য ?

২২ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সামহোয়ার ইন ব্লগের নিয়মিত পাঠক । বাংলাদেশে অনেকের মতো আমারও সবচেয়ে বেশি পছন্দের ব্লগ এটা । তবে এই ব্লগে কিছু নতুন লেখকেরা ভুলে ভরা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে মানুষকে । কিছু কিছু তথ্য নিচে উল্লেখ করলাম ।

এক: কানাডার নোবেল বিজয়ী লেখক অ্যালিস মুনরো'ই প্রথম সাহিত্যিক যিনি ছোটগল্পের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন । সামহোয়ার ইন ব্লগের একজন তার ব্লগে লিখেছেন অ্যালিস মুনরো'র প্রিয় লেখক এডগার অ্যালান পো, ও' হেনরী,আন্তন চেখভসহ আরো কয়েকজন লেখকের কথা । যাহোক সবশেষে তিনি অ্যালিস মুনরো'র গল্প সম্পর্কে লিখতে গিয়ে লিখেছেন অ্যালিস মুনরোর গল্প তার প্রিয় লেখকদের মতো নয় । একদম সাদামাটা । একদম সাদামাটা গল্প লিখে ম্যান বুকার এবং নোবেল পুরস্কার পাওয়া যায় ? অ্যালিস মুনরো নিয়ে পড়তে বসলাম । ওহ মাই গড । অ্যালিস মুনরো তার বাসভূমি অন্টারিও নিয়ে বেশ কিছু লেখা লিখলেও তিনি গথিক ধারার লেখিকা । এবং তাকে আধুনিক ছোটগল্পের জাদুকর বলা হয় । সাদামাটা গল্প লিখে এই খেতাব পাওয়া আদৌ সম্ভব । ভাগ্যিস যাচাই বাছাই করতে গিয়েছিলাম । তা না হলে অ্যালিস মুনরোকে আমার বোঝাই সম্ভব হতো না ।

দুই : আরেকজন মার্কিন লেখক হারম্যান মেলভিলের মবিডিক গল্প সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন,কিংবদন্তী লেখক এডগার অ্যালান পো'র একমাত্র উপন্যাস দ্য নেরেটিভ অব আর্থার গর্ডন পিম অব নান্টুকেট নাকি মবিডিক পড়েই অ্যালান পো অনুপ্রাণিত হয়েছেন । এই ছেলেটা জানেই না এডগার অ্যালান পো'র জন্ম ১৮০৯ সালে । আর তিনি মারা গেছেন ১৮৪৯ সালে । তিমি শিকারের কাহিনী নিয়ে লেখা মবিডিক আমি প্রথম পড়েছি ধারাবাহিকভাবে মাসিক শিশু পত্রিকায় । পরে সেবা প্রকাশনীর বই কিনে পড়ি । মবিডিক আমারও খুব পছন্দের লেখা । তবে হারম্যান মেলভিল মবিডিক উপন্যাস লিখেছেন ১৮৫১ সালে এবং এটা তার ছয় নম্বর গ্রন্থ । এডগার অ্যালান পো মারা গেলেন ১৮৪৯ সালে । মবিডিক লেখা হলো তার মৃত্যুর দুই বছর পরে। তো এডগার অ্যালান পো কিভাবে মরে যাবার পর মবিডিক পড়ে দ্য নেরেটিভ অব আর্থার গর্ডন পিম অব নান্টুকেট লিখেছেন বুঝলাম না। অথচ বাস্তবতা হলো দ্য নেরেটিভ অব আর্থারগর্ডন পিম অব নান্টুকেট উপন্যাসটি লেখা ১৮৩৭ সালে । যাহোক ইন্টারনেট কালচারের কারণে ব্লগ কালচারের প্রচার ও প্রসার ঘটছে । তবে তথ্য বিভ্রান্তি যেখানে কমবে আশা করেছিলাম কিন্তু তার চেয়ে বাড়ছে দেখেই আমি শংকিত । যারা এরপর থেকে এ ধরনের লেখা লিখবেন একটু যাচাই বাচাই করে লিখলে পৃথিবীবাসী উপকৃত হবে ।সামু ব্লগারের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:২৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×