নিজেকেই স্বাগত জানাই
০৯ ই মে, ২০২৩ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই ব্লগের শুরুর দিকে গুগলে কোন একটি লেখা সার্চ দিতে গিয়ে এই ব্লগের সাথে পরিচয়। ব্লগে তখন নাফিস ইফতেখারের যুগ চলছে। সত্যিই ইচ্ছে ছিল কিছু লিখব। দুটি কারণে লিখতে পারিনি। প্রথমত তখন এত ভাল ভাল মান সম্মত লেখা ছিল ব্লগে যে এদের মাঝে আমার কোন লেখা দিতে লজ্জা লাগত। আর তখন লেখা প্রকাশিত হওয়ার ও অনেক হ্যাপা ছিল। কি করলে সেফ ব্লগার হবেন এমন টিউটোরিয়াল ও ছিল তখন ব্লগে। তার কিছু অনুসরণ ও করেছিলাম। কিন্তু কাজের ব্যস্ততায় সেই অনুসরণ বোধহয় ঠিক মত করতে পারিনি। আর আমারও সেফ ব্লগার হয়ে উঠা হয়নি।
তবে লেখা লেখি চলেছে অনেক। তার কিছু পুরোপুরি আর কিছু খাপ ছাড়া। কাজের ভারে জীবনও অতিষ্ঠছিল তার মধ্য লেখা নিয়ে আর আগানো হয়নি। এখন জীবন অনেক গোছানো। আর হবির পেছনে সময় দেয়ার মত সময় পেয়েছি অবশেষে। ব্লগে লেখা লিখি না করলেও অনুসরন করেছি সব সময়। এই পুরো এক যুগই লগইন না করেই কাটিয়েছি ব্লগে।
এখন অনেক লেখা জমেছে ভাবছি কিছু কিছু ব্লগে দিব। কেমন হচ্ছে রিভিউ নিয়ে নিজের লেখাগুলো আরো শাণিত করার ইচ্ছে আছে।
সবাই কে শুভেচ্ছা আর মডারেটরদের ধন্যবাদ কোন কিছু না করেই আজ ব্লগে লগইন করে দেখি আমি একজন সেফ ব্লগার।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৩ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন