শুভ ডিগ্রি পাস করে অনেক দিন থেকেই কিছু করার চেষ্টা করছে। কিন্তু কোথাও একটা চাকরির ব্যবস্থা করতে পারছে না। এদিকে ব্যবসা করার মতো আর্থিক অবস্থাও তার পরিবারের নেই। বেকার হয়ে ঘুরতে ঘুরতে শুভর আত্মবিশ্বাস কমে যাচ্ছে। সে হতাশ হয়ে পড়ছে।
একদিন এক বন্ধু তাকে বাতলে দিল সাবলম্বী ও একই সঙ্গে খুব তাড়াতাড়ি ধনী হওয়ার পথ। শুভ যেন আকাশের চাঁদ পেল। যেই কথা সেই কাজ। প্রতিদিন বেশ কয়েকটি দৈনিক পত্রিকা এনে কী যেন দেখে। আসলে শুভ কী খুঁজছে?
শুভ বিদেশি অভিবাসী পাত্রী খুঁজছে। কানাডা অথবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড হলে তো কথাই নেই। এক্ষেত্রে পাত্রীর বয়স, চেহারা, সন্তান, কোনো কিছুই সমস্যা নয়। প্রয়োজন শুধু বিয়ের কাগজ আর যত দ্রুত সম্ভব প্লেনে ওঠা।
পাত্র পাত্রী চাই এমন বিজ্ঞাপন আমরা প্রতিদিনের পত্রিকায় দেখে থাকি। তাই শুভকে খুব বেশি অপেক্ষা করতে হলো না। পত্রিকা থেকে কয়েকটি নম্বর নিয়ে সে বসে গেল যোগাযোগ করতে। বলে রাখি, এই ফোন নম্বরগুলো কিন্তু পাত্রী বা তার পরিবারের কারও নয়। এখানেও রয়েছে মধ্যস্বত্বভোগী, মানে মিডিয়া সেন্টার। মিডিয়া সেন্টারে যোগাযোগ করে শুভ এক কানাডা প্রবাসী ডেভোর্সি পাত্রীর খোঁজ পেল। সে এতেই খুশি। তবে এতো ভালো দেশে যাবে পাত্রী এবং মিডিয়া সেন্টারের দাবি পাঁচ লাখ টাকা। শুভ তার বাড়িতে বিষয়টি জানালে পরিবারের সবাই ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে একমাত্র ফসলের জমি বিক্রি করে টাকা দেয়। শুভ সব টাকা এনে মিডিয়ায় জমা দিয়ে আসে। এবার বিয়ের দিন ঠিক হওয়ার অপেক্ষা।
সে নিয়মিত মিডিয়ায় যোগাযোগ করতে থাকে। কিন্তু অপেক্ষা আর শেষ হয় না, বিয়েও হয় না। হঠাৎ একদিন, মিডিয়া সেন্টারে ফোন করে পাওয়া যায় না, পরে অফিসে এসে দেখে গেটে তালা। এরপর শুভর পরিণতি...
আমাদের সমাজে শুভর মতো অনেকেই বিয়ে করে বিদেশে যাওয়ার নামে, এমন চক্রের কাছে প্রতারিত হচ্ছেন। এদের ঠেকাতে গণমাধ্যম, প্রশাসন এবং সাধারণ জনগণের সচেতনতা বাড়াতে হবে। আর এসব মিডিয়ার চটকদার বিজ্ঞাপনের প্রলোভন থেকে দূরে থাকতে হবে।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।