পরী
লাল শাড়িটায় তোকে
মানিয়েছে বেশ।
মশগুল হয়ে ছুটে চলেছে
তোর পিছনে স্বর্গের পাপীরা
অনির্বাণ প্রধিপ হাতে
তামাম যৌন মউজে নিজেকে
তোর চন্দ্রিকা মাখা মখমল শওকত
নিজের মনোরথ লহর স্থাপনে।
ওদের দাবী
তল্লাট খুজে পাবেনা তোর
অবিনাশী শিকারী মেদহীন ভাষ্কর্য।
তোর চিকনা গায়ে জেগে উঠা
দুর্মতি স্পন্দন জাগানো শশী।
তাই--
সতত ভাবনায় তাদের
তোর গায়ে
উথানীয় ভূষন মাখা মিনারগুলোর বাঁধন ।
তাদের বৃক্ষটির
উদ্যান বিনিময় করে বিরলে চায়
তোর মকবুল হতে।
কর্দম মাখা হাতে সাম্যের
উত্তরীয় বিছিয়ে পেতে চাইছে
অমৃতলোক তোর আলিঙ্গনে।
কোমল স্বর্গীয় টুটে এককান
চুমুর তটনী গাঁথতে
নিস্ফল পাথরে মাথা ঠুকে
অকালে প্রান হারাবে তারা।
কেউ সাজিয়েছে তোকে
ল্যাংটো করে মূর্তি করে
ইজতেহাদে লাগাতে।
কেউ করেছে সঙ্গম সহবাস
সুপ্তিকালীন তখতে।
অবশেষে
আমি আদম ব্যাপারী দাঁড়িয়েছি
শংকিত জাগরনে।
তোর খোলা চুলে অনর্থ হাতে গুজে দিতে একটি
সর্বহারা গোলাপ। সে শুধু-
চেয়েছে তোর বাড়ন্ত শরীরে
শরীয়ত মেনেই তোর সাথী হতে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৫ রাত ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




