
তুমি মানে-
মনে পড়ে প্রাক্তন, আজো কিছু বন্ধুত্ব।
তুমি মানে-
নতুনে মজে যাওয়া, রোজ কফির আড্ডা।
তুমি মানে-
“তুমি বলার কে?” সাথে কিছু গালমন্দ।
তুমি মানে-
বন্ধুর গায়ের ঘাম, বদনে বিরক্তির জলছাপ।
তুমি মানে-
“ফেইচবুক ব্যাক্তিগত, জ্ঞান দিবিনা।"
তুমি মানে-
"এতবার কল দেস কেন? তুই মরে যা।”
তুমি মানে-
"বন্ধুরা কী বলবে? আমার বাপের টাকা।"
তুমি মানে-
"তো আমি কি করবো! ভাবতে দাও।"
তুমি মানে-
"তুই এখনি আয়” নেই দুই পয়সার দাম।
তুমি মানে-
বিষাধ সিন্ধু, হৃদয়ে রক্তক্ষরণ।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



