
লিখছি তোমার নামে, তুমি নিও
আমার খোঁজ, যেকটা দিন বেঁচে
ছিলাম আপত্তি কিসে, আমি ছিলাম
তোমার কবে?
হঠাৎ যদি জানতে চাও, দিচ্ছি তোমায়
ঠিকানা- এইতো কিছুদূর সামনে দেখা যায়,
সবকিছুই যে বদলে গেছে সেথায়,
বদলায় অজ্ঞাতসারে।
হঠাৎ যদি জানতে চাও, দিচ্ছি তোমায়
ঠিকানা,তুমি নিও আমার খোঁজ,
"কোথায় আছি একলা আমি কেমন করে"।
তোমার আলো, আমার আধার
তোমার আকাশ, আমার মাটি।
সকাল-দুপুর-সন্ধ্যে, অনন্ত ঘুমের
ইচ্ছে নিয়ে সেথায় আমার বাস।
যদি তুমি জানতে চাও তবে এসে
বুঝে নিও নিজের মত,দিচ্ছি তোমায়
ঠিকানা, নিও আমার খোঁজ,
"তুমিহীনা অনন্ত জীবন আর অসীমে থাকা আমি"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


