
পাঁচ বছর পর প্রাক্তনের সাথে দেখা হল,
২৮ বছরের যুবতী, মুখোমুখি হতেই বলে উঠলাম
"যুগের হাওয়া বদলেছে, তারপর কেমন আছ তুমি? "
কোনো উত্তর দিলনা, খানিকটা সামনে এগিয়ে
পিছন থেকে আমার হাত ধরে বললো -
"শেষ চিঠির প্রতিভাষ দাওনি কেন? ভালো থেকো।"
তার হাতের ছোঁয়া আর সিগারেটের ধোঁয়া আমাকে
কেমন যেন বোবা করে ফেলেছিল, আর খুব বলতে
ইচ্ছে করছিল তবে শুনে যাও আমার প্রতিভাষ-
"তুমি আমাকে যে ভাবে কাছে আগলে নিয়েছিলে,
নিজের অজান্তে যে গহীন অরণ্যে আমি প্রবেশ
করেছিলাম তার শেষ টা আমার জানা ছিলনা।
তোমার মাঝে যে প্রাচুর্য ছিল তা না বুঝেও লোভ
হয়েছিল, হয়তো আমি ছেলে আর তুমি মেয়ে বলে।
ঐ গহীন অরণ্যে একবার যে প্রবেশ করে সে আর
বের হতে পারেনা, এমনটাই তুমি বুঝিয়ে ছিলে।
আমি ও পথ চলতে শুরু করেছিলাম, বুকে সাহস
নিয়ে। বেশ বড় পথ অতিক্রম করে একটি পুরনো
গুহার সামনে নিজের অবস্থান আবিষ্কার করলাম।
হঠাৎ এক অলৌকিক শব্দ এসে আমার কানে বলে
গেল, গুহার দরজায় কড়া নাড়তে, ঠক...ঠক...ঠক।
অতঃপর পুরো শরীর ঘাম সিক্ত হয়ে উঠে, আমি
শিহরিত হয়ে উঠি, বড্ড বিচলিত হয়ে উঠি, তারপর
মনের সাথে যুদ্ধ করে সেখান থেকে প্রস্থান করলাম।"
তার লেখা শেষ চিঠি তে লিখেছিল- "তুমি কি
জানতে না দরজার ছিটকানি খোলা রেখেও দরজা
বন্ধ রাখা যায়। তুমি কেন প্রবেশ করলেনা? কিছু
অধিকার বুঝে নিতে হয়, দু'দিন বাদে আমার বিয়ে...।"
সে চলে গেলো, আমি আজো জবাব দিতে পারিনি
বিষ্ময় নিয়ে শুধু তাকে দেখেছিলাম।
ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


