

আপনি কি এই শীতকালে নিচের লক্ষণগুলো অনুভব করছেন? যদি উত্তর হ্যা হয় তবে বুঝে ফেলুন আপনার SAD আছে।
লক্ষণঃ ১) নিজেকে অসহায় এবং মূল্যহীন মনে হবে। ২) যে কাজ করতে উপভোগ করতেন তার উপর আগ্রহ হারাতে শুরু করবেন ৩) ঘুমাতে সমস্যা হবে ৪) খাওয়ার ইচ্ছা বা আপনার শরীরের ওজনের তারতম্য হবে ৫) অলসতা বা উদ্বেগ বোধ হবে ৬) সেক্সুয়াল এনার্জির অভাব বোধ ৭) অধিক খেতে ইচ্ছে করবে (বিশেষ করে উচ্চ-কার্বোহাইড্রেট এবং উচ্চ-ক্যালোরির আরামদায়ক খাবার) 8) সামাজিতা থেকে দূরে থাকা
এছাড়াও এটি আপনার একাগ্রতা এবং কাজের স্মৃতিশক্তির সমস্যা সহ মানুষিক ক্রিয়াকে হ্রাস করে- যেমন আপনি যা শিখেছেন তার তথ্য পুনরুদ্ধার করতে বা কথা বলার সময় সঠিক শব্দগুলি সন্ধান করতে সমস্যা করে।
আমাদের স্নায়ুকোষ হতে একধরনের রাসায়নিক বার্তা নিঃসৃত হয় যা এক স্নায়ুকোষ থেকে আরেক স্নায়ুকোষে সংকেত পরিবহন, সংকেত পরিবর্ধন বা সংকেত নিয়ন্ত্রণ করে। এই নিঃসৃত রাসায়নিক পদার্থকে নিউরোট্রান্সমিটার বলে।
আপনার মস্তিষ্ক দুই ধরনের নিউরোট্রান্সমিটার ১) মেলাটোনিন(MELATONIN) এবং ২) সেরোটোনিন(SEROTONIN) তৈরি করে যা দিবালোক দ্বারা প্রভাবিত হয়। এই দুইটি নিউরোট্রান্সমিটার আপনার ঘুম নিয়ন্ত্রণ করতে সহায়তা করে – জাগ্রত চক্র, শক্তি এবং মেজাজ। সাধারণত যখন কম সময় দিবালোক থাকে তখন মস্তিষ্ক বেশি মেলাটোনিন উত্পাদন করে। আর যখন বেশি দিবালোক থাকে তখন মস্তিষ্ক বেশি সেরোটোনিন তৈরি করে।
ফলে শরৎ ও শীতের দীর্ঘ সময়ের অন্ধকার শরীরকে বেশি মেলাটোনিন এবং কম সেরোটোনিন উৎপাদনে প্রভাবিত করে। আর এই ভারসাম্যহীনতা আপনার মধ্যে বিষণ্নতার পরিস্থিতি তৈরি করে - যা সিজন্যাল এফেক্টিভ ডিজর্ডার (SEASONAL AFFECTIVE DISORDER, SAD) নামে পরিচিত।
কি করবেন?
· প্রতিদিন 30 মিনিটের জন্য হালকা আলো শোষণ করুন।
· সকাল ১০ টার আগে সূর্যের আলো উপভোগ করুন।
· আপনি চাইলে রাতের বেলাতে ব্যাডমিন্টন খেলতে পারেন কারণ তখন আলোর ব্যবহার করা হয়।
· আপনি চাইলে সামনে একটি লাইট রেখে বই পড়তে পারেন, ধ্যান করতে পারেন বা টিভি দেখেতে পারেন।
প্রায় ৪-৬% মানুষের শীতের জন্য এমন হতে পারে। অন্য ১০-২০% মধ্যে এই লক্ষণটি হালকা মাত্রার থাকে। তবে পুরুষদের চেয়ে এটি মহিলাদের চারগুণ বেশি দেখা যায়। এটি সাধারণত 20 বছরের চেয়ে কম বয়সীদের মধ্যে শুরু হয় না। তবে ভয় পাবার কোনো কারণ নেই। আপনার বয়স বাড়ার সাথে সাথে এটি হবার সম্ভাবনা হ্রাস পায়। আপনি সাধারণ যত উত্তর মেরুর দিকে যাবেন তত এর প্রবণতা বেশি। আমাদের দেশের ভৌগলিক অবস্থান অনুযায়ী এটি হবার সম্ভাবনা অনেক কম।
যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন, নিয়মিত ব্যায়াম করুন, বাহিরে হাটাচলা করুন, মানুষের সাথে মিশুন, মানুষকে ভালোবাসুন।
তথ্যসূত্রঃ
১) Click This Link
২) Click This Link
৩) Click This Link.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

