আজকে রাতে তোমায় স্বপ্ন দেখব,
আকাশে থাকবে এক ফালি চাঁদ,
তুমি থাকবে আমার পাশে,
স্বপ্নের মাঝেই না হয় একবার চুমো দেব।
পাশ দিয়ে বয়ে চলা মরা নদীটা,
যেখানে আর কখনো প্রাণ আসেনা,
সে ও তখন হিংসে করবে
আমাদের মিলনের মধুর মহুর্তটা।
দুঃখগুলো একপাশে সরিয়ে রেখে,
সুখের সোনালি পরশ দেব বুলিয়ে,
শান্তিতে তখন তুমি ঘুমিয়ে পড়বে
আমার বুকের মাঝে।
শুধু তুমি আর আমি; আর কেউ না,
আকাশের একফালি চাঁদ আর মরা নদীটা,
শুধু তুমি আর আমি; সময় থমকে আছে,
অতীতে কিছু ছিলনা, ভবিষ্যতেও হবে না,
শুধু তুমি আর আমি; আর কিছু না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



