এমনও অনেক রাত গিয়েছে নদীর বুকে কেঁটে,
যেখানে চাঁদ ছিল, পৃথিবী ছিল চাঁদনীতে ঢেকে।
ছিল বাতাসের প্রচন্ডতা, মেঘের ছুটোছুটি,
তখনো ভাবিনি এমনি করে
নিবে তুমি আমার থেকে ছুটি।
এখন এই রুপালি চাঁদ, মাধবী রাত,
সব কিছুই অনর্থক আজ।
ভাববার সময়টুকু যে দেয়নি
তাকেই কেন যে ভাবতে ভালো লাগে!
ভালোবাসি বলে? ভালো তো সেও বেসেছিল
এমনি আমার মত করে।
ক্লান্ত নদীটার বুকে বাতাসের প্রচন্ড আঘাতে
যখন মৃদু ঢেউ উঠত;
আমার ভিতরের শিরা-উপশিরায় চঞ্চলতা,
উদ্দিপনা, আর ভালবাসার জোয়ার বয়ে যেত।
এখনো চাঁদ জাঁগে, নদীর জলে স্রোতের ঢেউ,
কিন্তু এই মোহিনী রাত আর স্বপ্ন দেখায় না,
বলে না কেউ ভালবাসি, স্বপ্ন ও বাস্তবতার সুষম মিশ্রনে।
...........................................................অজস্রধারা
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১২ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



